বাড়ি ঢুকে তরুণীকে ‘উত্যক্ত’ করার অভিযোগে গ্রেফতার যুবক

একা থাকা এক তরুণীর ঘরে ঢুকে তাঁকে ‘উত্যক্ত’ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বেহালার রায় বাহাদুর রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একা থাকা এক তরুণীর ঘরে ঢুকে তাঁকে ‘উত্যক্ত’ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বেহালা থানার রায় বাহাদুর রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ, রবিবার ভোরে মদ্যপ অবস্থায় অভিযুক্ত যুবক সটান উঠে যায় দোতলায় তরুণীর ঘরের দোরগোড়ায়। জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম অমিত দেবনাথ। পারমিতা নন্দন নামে ওই তরুণীর ঘরে ঢোকার চেষ্টা করে অমিত। অভিযুক্ত অমিত দেবনাথ সেসময় মদ্যপ অবস্থায় ছিল বলে তিরুণীর দাবি। দেরি না করে ১০০ নম্বরে ডায়াল করেন পারমিতা। সঙ্গে সঙ্গে কন্ট্রোলরুম থেকে বেহালা থানায় বিষয়টি জানানো হয়। তার দশমিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে।

পারমিতা নন্দন নামে ওই তরুণীর অভিযোগ,  অভিযুক্ত যুবক তার এলাকারই বাসিন্দা। হঠাৎ করে এদিন ভোরে মদ্যপ অবস্থায় সে কেন তাঁর ঘরে ঢুকতে চাইছিল তা স্পষ্ট নয়। বাড়ির দোতলায় থাকেন ওই তরুণী। ভোর সাড়ে চারটে নাগাদ বাড়ির একতলার বাসিন্দা মর্নিংওয়াকে বেরিয়ে যান। এরপর দরজা খোলা থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়ে যুবক। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলায় পারমিতার ঘরের সামনে পৌছে যায়। বন্ধ দরজায় লাথি মারতে থাকে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর পারমিতা ১০০ নম্বরে ডায়াল করেন। কন্ট্রোলরুম থেকে বেহালা থানায় বিষয়টি জানানো হয়। এরপর দশ মিনিটের মধ্যে পুলিশ পারমিতার বাড়িতে পৌঁছায়। তরুণীর বাড়িতে পুলিশ এসে দেখে তিনতলার ছাদে লুকিয়ে রয়েছে অমিত। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL