সুপ্রিম কোর্টে আর্জি খারিজ প্রশান্তের, ৪৮ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন BDO-কে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে আরও বিপাকে প্রশান্ত বর্মণ। রাজগঞ্জের প্রাক্তন বিডিওর আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না তিনি। প্রশান্ত বর্মণকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। 

রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। গত ৬ অক্টোবর দেওয়া ওই নির্দেশে ৮ অক্টোবর দুপুর ৩টে ৩০ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল তাঁকে। পাশাপাশি, তাঁর বেতন বন্ধ করার নির্দেশও দেয় আদালত। সেই নির্দেশের পরেও তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টেও আবেদন খারিজ হওয়ায় আপাতত আইনি রক্ষাকবচ পাওয়ার পথ কঠিন হয়ে পড়ল তাঁর কাছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে প্রশান্ত বর্মনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। তার আগে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিআইডি।

আরও পড়ুনঃ মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

উল্লেখ্য, গত বছর নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। ২০২৫ সালের ৩০ অক্টোবর দত্তাবাদ থেকে উদ্ধার হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ। তাঁকে অপহরণ ও খুনের অভিযোগে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় প্রশান্ত বর্মনের একাধিক ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়। তবে প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন প্রশান্ত। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। তদন্ত চলছে।

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার