‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি, রিয়াধ: সৌদি আরবে হামলা তীব্র করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি জঙ্গিরা। আর ওই হামলা থেকে রক্ষা পেতে সৌদিতে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ফের সতর্কবার্তা জারি করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সৌদি আরবে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে শান্ত ও সতর্ক থাকতে, বিমান হামলার আশঙ্কায় বাড়ির ভেতরে থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’ এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে সৌদিতে অবস্থানরত ভারতীয়দের জন্য দ্বিতীয়বার সতর্কবার্তা জারি করা হল। গত ৮ অক্টোবর প্রথমবার সতর্কবার্তা জারি করেছিল রিয়াধের বারতীয় দূতাবাস।

গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগারের পাশাপাশি রিয়াধের কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ওই হামলায় মোট ১৪ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে একজন ভারতীয় রয়েছেন।  হুথিদের ঘাঁটি লক্ষ্য করে যৌথ হামলা চালাতে শুরু করেছে সৌদি আরব-পাকিস্তান। যুযুধান দুই শিবিরের লড়াই চরমে পৌঁছেছে। হুথিদের বেলাগাম হামলার প্রেক্ষিতে এদিন রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে সতর্ক ও সজাগ থাকার, প্রয়োজনে ঘরের ভেতরে থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘চলতি সঙ্ঘাত সম্পর্কিত কোনও ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’ এদিনই নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে ইন্ডিগো রিয়াধগামী বিমান পরিষেবা ১৭ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে।

 

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস