ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যামাক স্ট্রিটকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব পুলিশের। বুধবার অর্থাৎ আজ বেলা ১১টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে। এর আগে সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও ৪৮ ঘণ্টা সময় চেয়ে পুলিশের কাছে ই-মেল করেছিলেন তিনি।

গত ২৭ অগস্ট কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি মামলা দায়ের করা হয়। প্রথম দফায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ।তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারণেই তাঁর কালীঘাটের বাসভবনে গিয়ে নোটিস দেওয়া হয়।

আরও পড়ুনঃ ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

সোমবার হাজিরা না দিয়ে ই-মেলের মাধ্যমে ৪৮ ঘণ্টা সময় চান তৃণমূল সাংসদ। সংসদ সদস্য হিসেবে তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির কথা জানিয়েও পুলিশের কাছে আবেদন করেন তিনি। এবার বুধবার ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ে অভিষেক থানায় হাজির হবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর