বরিশালের পোলা ঘরে তুলল বাচ্চাসহ জার্মান মেমকে! পেলেন সয়াবিন তেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের ছেলের জার্মান বউ। সঙ্গে আবার নাতি। বিদেশী বউ, ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ছেলে এল হেলিকপ্টারে চড়ে। সব মিলিয়ে সম্প্রতি এক অনবদ্য বউভাতের সাক্ষী থাকল বরিশালের চরবাড়িয়া ইউপির উলালবাটনা গ্রাম।

এই গ্রামের বাসিন্দা এবং রাকিব হাসান কর্মসূত্রে বিদেশে থাকেন। সেখানেই জার্মানির বাসিন্দা আলিসা থেওডোরার সঙ্গে তাঁর আলাপ। সেই থেকে প্রেম এবং পরে বিয়ে। স্থানীয় সূত্রে খবর, বছর দুই আগেই রাকিবের সঙ্গে বিবাহসূত্রে বাঁধা পড়েছেন আলিসা। কিন্তু সেই সময়ে বিশ্বের সব দেশেই করোনার বাড়বাড়ন্ত।  ফলে বিয়ের পরেই বাড়ি আসা সম্ভব হয়নি, ইচ্ছা থাকলেও ছেলের মেম বউয়ের মুখ দেখতে পাননি রাকিবের বাবা মা। এরপর কেটে গিয়েছে দুই বছর। প্রায় দুই বছর পরে করোনা একেবারে শেষের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এদিকে এই দুবছরে রাকিব ও আলিসার ঘর আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। আর তাই বিয়ের প্রায় দুবছর বাদে বিদেশী বউ ও ছেলেকে নিয়ে প্রথমবার গ্রামে পা রাখলেন রাকিব। যেহেতু প্রথমবার নিজের শ্বশুরবাড়িতে এলেন আলিসা তাই তাঁর আগমনে কোনও ত্রুটি রাখলেন না শ্বশুরবাড়ির লোকজন। জানা যাচ্ছে, বউ ছেলেকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উলালবাটনা গ্রাম পর্যন্ত হেলিকপ্টারে চড়ে এসেছেন রাকিব। তাঁদের এই ব্যতিক্রমী ও অভাবনীয় আগমন দেখতে গোটা গ্রামের মানুষ ভিড় জমিয়েছিল গাম লাগোয়া মাঠে। শুধু তাই নয়, গ্রামের প্রায় তিন হাজার মানুষ পাত পেড়ে খেয়েছেন রাকিব, আলিসার বউভাতের অনুষ্ঠানে। তবে সেখানেও অভাবনীয়তা। 

জানা যাচ্ছে, বাড়ি লাগোয়া একটি মাঠেই হয়েছিল রাকিব, আলিসার এই বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই আলিসাকে উপহার হিসাবে দেওয়া হয়েছে ৫ লিটারের একটি সয়াবিন তেলের জার। উপহারটি দিয়েছেন রাকিবেরই এক বন্ধু। বস্তুত এই মুহূর্তে সমগ্র দেশ জুড়েই রান্নার তেলের দাম আকাশ ছোঁয়া। প্রায় প্রতিদিনই উত্তরোত্তর বাড়ছে ভোজ্য তেলের দাম। আর তাই দাম বাড়তেই এখন বিয়ের অনুষ্ঠানেও জায়গা করে নিয়েছে সয়াবিন তেল। সবকিছু মিলিয়ে এক অভাবনীয় বিয়েবাড়িড় সাক্ষী থাকল বরিশালের চরবাড়িয়া ইউপির উলালবাটনা গ্রাম। 

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক