সাঙ্ঘাতিক দুঃসংবাদ! আকাশছোঁয়া দাম বাড়ল সোনা-রুপোর, পঞ্চমীতে মাথায় হাত গহনাপ্রেমীদের

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আচমকাই এই মূল্যবান ধাতুগুলির দামে বড় পরিবর্তন হয়েছে। সোনা-রুপো উভয়েরই দাম বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকে বাদ্যি পড়েছে। রাত পোহালেই দুর্গা মহাষষ্ঠী। এদিকে চলছে নবরাত্রি। সুতরাং দেশজুড়ে উৎসবের মরসুম। আর উৎসবের মরসুম মানেই দোকানে দোকানে সোনা কেনার ধুম। সামনেই আবার ধনতেরাস। তবে আপনি যদি এখনই সোনা-রুপোয় বিনিয়োগ করতে চান, তাহলে একটু থামতে হবে! কারণ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আচমকাই এই মূল্যবান ধাতুগুলির দামে বড় পরিবর্তন হয়েছে। সোনা-রুপো উভয়েরই দাম বেড়েছে। যেখানে গত তিনদিন অনেকটাই কমেছিল এই মূল্যবান ধাতুগুলির দাম।

আজ মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জ (MCX) খোলার সঙ্গে সঙ্গেই দুই ধাতুরই দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল ৪ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম ১,৪৫,৮৪৮ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম ১,৪৭,৬৫০ টাকায় পৌঁছেছে। সুতরাং এক ধাক্কায় ১,৮০২ টাকা বাড়ল সোনার দাম। গত শুক্রবারে, সোনার ফিউচার মূল্য ১,৫১,৪৯৯ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু গত তিনদিনে ২৪ ক্যারেট সোনার মূল্য ৫,৬৫১ টাকা কমে ১,৪৫,৮৪৮ টাকা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আবারও বাড়ল সোনার দাম। ওইদিকে রুপোর দামেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

গতকাল ৪ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ১ কেজি রুপোর দাম ২,০৮,৩৩৮ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে এই মূল্যবান ধাতুর দাম প্রতি কেজি ২,০৯,৯৫০ টাকায় পৌঁছেছে। তবে রুপোর সর্বোচ্চ দামের থেকে অনেকটাই সস্তা রুপোর দাম। উল্লেখ্য যে, জানুয়ারির শেষ সপ্তাহে প্রথমবারের মতো রুপোর দাম ৪ লক্ষ টাকার ঐতিহাসিক স্তর অতিক্রম করেছিল। এমসিএক্স-এ এর দাম হয়েছিল ৪,২০,০৪৮ টাকা। বর্তমান সর্বোচ্চ দামের তুলনায় প্রতি কেজিতে ২.১০ লক্ষ টাকা সস্তায় বিক্রি হচ্ছে রুপো।

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক ব্যামাক্ষাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের