জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

তৃণমূলের ভূমিষ্ঠ হওয়ার সময় থেকেই একসঙ্গে কালীঘাটের চার মাথা। যার মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা সুব্রত বক্সি, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত বছরগুলিতে দুর্গাপুজোয় জনসংযোগে ঝড় তুলত তৃণমূল কংগ্রেস। যা কিনা উৎসবের মরসুমে বাড়তি উত্তেজনা যোগ করত। কিন্তু আজ একেবারে বিপরীত ছবি। পুজোর আয়োজনে নেই পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বসু, ফিরহাদ হাকিমের মতো রাজ্যের দাপুটে নেতারা। তাঁদের মধ্যে কেউ জেল খাটছেন, কেউ হয়তো ঘরে বসেই নিঃসঙ্গ যাপন করছেন। পালাবদলের পর প্রথম পুজো সকলেরই যেন অন্যরকম। তৃণমূলের ভূমিষ্ঠ হওয়ার সময় থেকেই একসঙ্গে কালীঘাটের চার মাথা। যার মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা সুব্রত বক্সি, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়। কালীঘাটের একচালা ঘরে রাখা মা তারার পা ছুঁয়ে চারজনেই শপথ নিয়েছিলেন, জীবনে যখনই যা-ই হয়ে যাক, কেউ কাউকে ছেড়ে যাবেন না। কিন্তু এখন সব শেষ। বিজেপি ক্ষমতা আসতেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে তৃণমূল। দুই শিবিরে বিভক্ত হয়েছে এই রাজনৈতিক দল।

এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মত, এই দল আর উঠে দাঁড়াতে পারবে না। অথচ এক সময় মমতা শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা ছিলেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বীকারোক্তি, ‘মমতা আগেও ভুল করেছে, যখনই যে ডুবেছে আমার হাত ছেড়ে দিয়েছে। এখনও সেই শুধু নিজেরটুকু নিয়েই রয়েছে। ভুল থেকে শিক্ষা নিল না। তবে মুকুলকে খুব মিস করছি। ও থাকলে এবং সুস্থ থাকলে এই ক্রাইসিস হয়তো সামলে দিতে পারত।’ এ বছর কলকাতাজুড়ে দুর্গা পুজোর প্যান্ডেলগুলিতে বিজেপির দাপট। শহর সেজেছে কমলা বর্ণে। কোথাও নেই নীল-সাদার বিধুমাত্র ছোঁয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি পুজোও এবার উদ্বোধন করেননি। নিজ কেন্দ্র ডায়মন্ড হারবারে এখনও কোনও পুজো উদ্বোধনে যাওয়ার শিডিউল নেই ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

পাশাপাশি সুরুচি সংঘের সংসর্গ থেকে অরূপের নাম পুরোপুরি মুছে গিয়েছে। চেতলা অগ্রণীর পুজোর সঙ্গে নামমাত্র জড়িয়ে আছেন ফিরহাদ হাকিম। তেমন দাপট নেই তাঁর। এছাড়া নাকতলা উদয়ন সংঘ থেকে নাম মুছেছে প্রাক্তন কর্তা পার্থ চট্টোপাধ্যায়েরও। ২০২২ সালে তাঁর গ্রেফতারির পর সেই পুজো জৌলুস হারায়। তবে এবার পুজোয় তিনি নিজের নাকতলার বাড়িতেই থাকছেন। কেমন কাটবে তাঁর পুজো? জানা গিয়েছে, অনেকদিন পর পুজোতে বাড়িতে রয়েছেন তিনি। পুরনো বন্ধুদের আসার কথা তাঁর বাড়িতে। পুজো কাটানো বলতে এটুকুই। তাই এই মুহূর্তে কোনও পুজোর সঙ্গেও জড়িত নন তিনি, কোনও পুজো উদ্বোধনের আমন্ত্রণও নেই। অন্যদিকে দমদমে কিছু পুজো কমিটিতে আমন্ত্রণ পেয়েছেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এছাড়া নিজের হাজরা পার্কের পুজোর পাশাপাশি আরও গুটিকতক পুজোর উদ্বোধন করেছেন তৃণমূল কংগ্রেসের প্রথম জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।  

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?