খোঁজ মিলল নিখোঁজ নাবালিকার

বালুরঘাট শহরের রমেশ চন্দ্র দত্ত বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বছর ১১-র সাবিনা মুর্মুর রবিবার সন্ধান মিলল।

Share:

বালুরঘাট: শুক্রবার স্কুলের হস্টেল থেকে নিখোঁজ হয়ে যায় বালুরঘাট শহরের রমেশ চন্দ্র দত্ত বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বছর ১১-র সাবিনা মুর্মু। রবিবার সন্ধান মিলল ওই নাবালিকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রামপঞ্চায়েতের পূর্ব লোহচর এলাকায়। পরিবারের আর্থিক কারণে বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল হচ্ছিল। যার ফলে হরিরামপুর থেকে বালুরঘাটের আরসিডি গার্লস স্কুলে ভর্তি করা হয় তাকে । সেই স্কুলের হোস্টেলেই থাকত সে। গত ৫ মার্চ হোস্টেলে আসে। এরপর গত শুক্রবার সকালেই স্কুল থেকে বেড়িয়ে পড়ে সে।  অবশেষে সন্ধান মিলল ওই নাবালিকার। 

জানা যাচ্ছে, বাড়ির টানে স্কুলের হোস্টেল থেকে যাচ্ছে একা একাই বেরিয়ে পড়ে সে।  রেল লাইন বরাবর হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে পৌছে যায় বালুরঘাট স্কুলের হোস্টেলের ওই নিখোঁজ নাবালিকা। রবিবার দুপুরে বালুরঘাট থানার পুলিশ স্থানীয় থানার সাহায্যে ওই নাবালিকাকে বাড়ি থেকে থানায় নিয়ে আসে বলে জানা গেছে। পাশাপাশি ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে সরকারি নিয়ম কানুন মেনে তারপর স্কুল কতৃপক্ষের পাশাপাশি তার পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

সূত্র মারফত জানা যাচ্ছে হোস্টেল থেকে বেরোনোর পর রাস্তা যাতে ভুল না হয় সে জন্যই বাড়ি ফিরতে সে নাকি রেল পথ বেছে নিয়েছিল বাড়ি। দেড়দিন হেঁটে সে বাড়ি ফেরে। যদিও মেয়েকে ফিরে পেয়ে যেমন তার বাবা মা হাঁফ ছেড়ে বেচেছেন তেমনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্কুল কতৃপক্ষও। এখন দেখার এরপর স্কুল কতৃপক্ষ তাঁদের হোস্টেলের নিরাপত্তা ব্যাবস্থা কতটা আঁটসাঁট করে এই ব্যাপারটির পর। 

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!