খেল মহাকুম্ভের উদ্বোধনে এসে ক্রীড়াবিদদের নির্বাচন নিয়ে মুখ খুললেন মোদি

অতীতে দেশে ক্রীড়াবিদদের নির্বাচন প্রক্রিয়াতে কোনওরকম স্বচ্ছতা ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতীতে দেশে ক্রীড়াবিদদের নির্বাচন প্রক্রিয়াতে কোনওরকম স্বচ্ছতা ছিল না। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অস্বচ্ছতা পুরোপুরি দূর হয়ে গিয়েছে। খেল মহাকুম্ভর উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘রাজনীতির ভাই-ভাইপো (স্বজনপোষন) সংস্কৃতির মতোই বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় খেলোয়াড় নির্বাচন নিয়ে ছিল ভীষণ রকম অস্বচ্ছতা। যেই কারণে ক্রীড়াজগতের বহু প্রতিভা নষ্ট হয়ে গিয়েছে’। 

গত অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের মঞ্চে ভারতের পারফরম্যান্স বেশ ভালো ছিল। সেই প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘বর্তমানে ক্রীড়াজগতের পরিস্থিতিতে অনেক বদল এসেছে। খেলোয়াড়রা আকাশ ছুঁতে পারছে। এটা সবে শুরু, ভারত কখনও ক্লান্ত হবে না এবং থেমে যাবে না। সোনা ও রুপোর পদকের উজ্জ্বলতা তরুণদের আত্মবিশ্বাস আরও অনেক বাড়িয়ে তুলেছে’। 

চলতি বছর মহাকুম্ভ খেলের জন্য গুজরাটের প্রায় ৫৫ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে এই মেলা শুরু করা হয়েছিল। তিনি বলেন, ‘গুজরাটের ক্রীড়াবিদরা এখন অলিম্পিক্স এবং বিশ্ব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছে। আমি নিশ্চিত খেল মহাকুম্ভ থেকে আগামী দিনে আগামী দিনে আরও অনেক প্রতিভা উঠে আসবে’।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি