লুচির সঙ্গে জমে যাবে এই পদ, বানিয়ে নিন এঁচোড় দিয়ে ছোলার ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির রান্নাঘরে নিরামিষ পদ মানেই যে স্বাদে আপস করতে হবে, তা কিন্তু একেবারেই নয়। বরং পরিচিত উপকরণ দিয়েই তৈরি করা যায় অসাধারণ সব পদ। ছোলার ডালের সঙ্গে এঁচোড় মিশিয়ে রান্না করলে স্বাদে আসে অন্যরকম বৈচিত্র্য। গরম ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করলে দুপুরের খাবারে জমে যাবে এই পদ। রইল বাড়িতে সহজে এঁচোড় দিয়ে ছোলার ডাল তৈরির রেসিপি।

উপকরণ

৩০০ গ্রাম কচি এঁচোড়, ১/২ কাপ ছোলার ডাল, ২টি টমেটো, ২ চা চামচ আদা বাটা, ৪টি কাঁচালঙ্কা, ১ চা চামচ জিরে, ২টি তেজপাতা, ২টি শুকনো লঙ্কা, ২টি এলাচ, ১ টুকরো দারচিনি, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ২ টেবিল চামচ সাদা তেল, ১-২ চা চামচ ঘি, স্বাদমতো নুন, প্রয়োজনমতো জল।  

পদ্ধতি

রান্নার আগে ছোলার ডাল ভাল করে ধুয়ে কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর ডাল সেদ্ধ করে নিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে এঁচোড়ের টুকরোগুলি হালকা ভেজে তুলে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ ও দারচিনি ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর কুচোনো টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে মশলা ভাল করে কষিয়ে নিন। কষানো মশলার মধ্যে ভেজে রাখা এঁচোড় দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে ঢেকে রান্না করুন, যতক্ষণ না এঁচোড় নরম হয়। প্রয়োজনে অল্প অল্প করে গরম জল যোগ করতে পারেন। এবার সেদ্ধ ছোলার ডাল কড়াইয়ে দিয়ে সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। কাঁচালঙ্কা যোগ করে আরও ৫ মিনিট ফুটতে দিন, যাতে ডাল ও এঁচোড়ের স্বাদ একসঙ্গে মিশে যায়। সবশেষে গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে ভাল করে নেড়ে নিন। ঝোল ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু এঁচোড় দিয়ে ছোলার ডাল! 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি