নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শনিবার (২৪ অক্টোবর) দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ২৭ রান করে আউট হয়ে গিয়েছেন। কিন্তু তার মধ্যেই টি টোয়েন্টিতে গড়েছেন এক মহা রেকর্ড। ছাপিয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে। কী রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার?

অভিষেকের ২১ বলে ২৭ রানের ইনিংস সাজানো ছিল তিনটি চার ও একটি ছক্কায়। আর ওই ছক্কা হাঁকিয়েছিলেন পাওয়ার প্লে-র মধ্যে। অর্থা‍ৎ প্রথম ৬ ওভারের ভিতরে। ওই এক ছক্কাতেই মহা রেকর্ড গড়েছেন ভারতের ধুরন্ধর ব্যাটার। টি টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে ১০০ ছক্কা হাঁকানোর মালিক হলেন তিনি। মাত্র ৬৯ ইনিংসে ব্যাট করে অনন্য কীর্তি গড়েছেন তিনি। এর আগে বিশ্বের কোনও ব্যাটারই টি টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লে-তে ১০০টি ছক্কা হাঁকাতে পারেননি। অভিষেকের এই মহা রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।

কেননা, টি টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিকানার তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ভারতের জার্সি গায়ে ১৫৯টি ইনিংসে ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। ১২২ ইনিংসে ৯৭টি ছক্কা হাঁকিয়েছেন কিউয়ি ব্যাটার। দুজনেই ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন। তালিকায় চতুর্থস্থানে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির মোহাম্মদ ওয়াসিম। তিনি ৯৯টি ম্যাচে ব্যাট করে পাওয়ার প্লে-তে ৯৫টি ছক্কা হাঁকিয়েছেন। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৫৮ ম্যাচে ৯৪টি ছক্কা হাঁকিয়ে তালিকায় পঞ্চমস্থানে রয়েছেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর