চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

পকেটে তখন চুরির চার লক্ষ টাকা, পরপর কয়েকটি দোকানে চুরির পর পুকুরপাড়ে বসে কাজু-কিসমিস দিয়ে চলল হুইস্কি পান, নেই ধরা পড়ার কোনও ভয়ডর!

Share:

নিজস্ব প্রতিনিধি: পকেটে তখন চুরির চার লক্ষ টাকা, পরপর কয়েকটি দোকানে চুরির পর পুকুরপাড়ে বসে কাজু-কিশমিস দিয়ে চলল হুইস্কি পান, নেই ধরা পড়ার কোনও ভয়ডর! রাতভর আয়েশের পর সূর্যের আলো ফোটার আগেই চম্পট দিল তিন দুষ্কৃতী। তাঁদের গোটা কীর্তি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। যা দেখে মাথায় হাত ব্যবসায়ীদের। কোথায় ঘটল এমন দুঃসাহসিক চুরির ঘটনা? মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের মেমারি স্টেশন রোডে। পরপর একাধিক দোকানে তাণ্ডব চালিয়েছে চোরের দল। হাতিয়ে নিয়ে গিয়েছে কয়েক বোতল দামি মদ আর চার লক্ষ টাকা নগদ। সকালে দোকানে এসে মাথায় হাত ব্যবসায়ীদের। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ সূত্রের খবর, ওই এলাকার দুটি মদের দোকান, একটি স্টেশনারি দোকান এবং একটি ফলের দোকানে চুরি হয়েছে। দোকানের তালা ও শাটার ভেঙে দোকানের দামি সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মদের দোকান থেকে প্রিমিয়াম ব্র্যান্ডের ব্লেন্ডেড স্কচ হুইস্কি হাতিয়েছে তাঁরা। এরপর সেগুলি পুকুরপাড়ে বসে পান করেছে। মদের সঙ্গে চাট হিসেবে খাওয়ার জন্যে ফলের দোকান থেকে কিশমিস ও খেজুরের জারও চুরি করেছে তারা। সেগুলি দিয়েই রাতভর চলেছে চোরেদের পার্টি। সবটাই এলাকার সিসিটিভি ফুটেজে ফুটে উঠেছে। 
ঘটনায় একটি মদের দোকানের মালিক জানিয়েছেন, রাত দুটো নাগাদ দোকানের পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। ক্যাশবাক্স থেকে এক লক্ষ টাকা হাতিয়েছে তাঁরা। সঙ্গে দুটো দামি বিদেশি মদও নিয়েছে। পাশের স্টেশনারি দোকানের মালিক জানান, তাঁর দোকান থেকে ৩০ হাজার টাকা নগদ এবং আরও কিছু দামি সামগ্রী চুরি হয়েছে। অন্যদিকে, ফলের দোকানের মালিক জানান, তাঁর দোকান থেকে কিশমিস ও খেজুরের একটি করে জার নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সকালে স্থানীয় পুকুরপাড় থেকে ওই কিসমিসের জারটি খালি অবস্থায় উদ্ধার কঅইছেন তিনি। এই ঘটনায় রাতে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের