সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় অর্ণব শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও বাংলার আবহাওয়ায় তার প্রভাব কাটেনি। আজ বৃহস্পতিবারও (২৯ অক্টোবর) দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা আবার কোথাও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতাতেও সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। 

ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর বুধবার রাত ১১টা ৩০ মিনিটের বুলেটিন অনুযায়ী, অর্ণব ইতিমধ্যেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল এই গভীর নিম্নচাপ। বুলেটিনে জানানো হয়েছে, গত ছয় ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উত্তর দিকে এগিয়েছে নিম্নচাপটি। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ এর অবস্থান ছিল ১৭.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের পাশাপাশি দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তীসগঢ় এবং উত্তর-পূর্ব তেলঙ্গানার উপর এর প্রভাব ছিল। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বৃহস্পতিবার সকালের মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড়। সন্ধ্যার মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অর্ণব দুর্বল হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এখনই কমার সম্ভাবনা নেই। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ২৯ ও ৩০ অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। সকাল থেকে মেঘলা আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে দুপুরের পর শহরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলেও বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির