185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোন নির্মাতা সংস্থা iQOO তাদের নতুন ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন  iQOO Neo 12 চিনের বাজারে লঞ্চ করেছে। iQOO Neo 11-এর তুলনায় এই নতুন মডেলে ডিসপ্লে, পারফরম্যান্স, থার্মাল ম্যানেজমেন্ট এবং ক্যামেরায় একঝাঁক দুর্দান্ত আপগ্রেড আনা হয়েছে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল, এর ইন-বিল্ট অ্যাক্টিভ কুলিং ফ্যান এবং শক্তিশালী ৯,০০০mAh ব্যাটারি।

স্পেসিফিকেশন ও ফিচার্স

ফোনটিতে রয়েছে ৬.৮৫ ইঞ্চির QHD LTPS AMOLED ডিসপ্লে, যা ১৮৫Hz রিফ্রেশ রেট এবং ২,২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি সর্বাধুনিক Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের সাহায্যে চালিত হয়। গেমিং পারফরম্যান্স আরও উন্নত করতে এতে সংস্থার নিজস্ব Q3 গেমিং চিপ এবং QNSS সুপার-রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গেম খেলার সময় ফোনকে ঠান্ডা রাখতে এতে ১৭ মিমি ব্যাসের একটি ছোট্ট অ্যাক্টিভ কুলিং ফ্যান (৫৯টি ব্লেডযুক্ত) এবং ৩D আইস ডোম ভিসি কুলিং প্লেট দেওয়া হয়েছে। ফোনের পিছনে f/1.88 অ্যাপারচার এবং ওআইএস (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX921 প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। এর ব্যাক ক্যামেরা দিয়ে 8K ভিডিও রেকর্ড করা সম্ভব। সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

দাম কত?

ফোনে দেওয়া হয়েছে একটি দানবীয় ৯,০০০mAh ব্যাটারি, যা ১০০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 17 ভিত্তিক OriginOS 7-এ রান করে। এছাড়া সুরক্ষার জন্য রয়েছে IP68 + IP69 রেটিং এবং আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। চিনের বাজারে iQOO Neo 12-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৪,৩৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩,০০০ টাকা) থেকে, যা বেস ১২GB র‍্যাম + ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ ১৬GB র‍্যাম ও ১TB স্টোরেজের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৯৩,০০০ টাকা) তবে ভারতীয় বা গ্লোবাল মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে, সে বিষয়ে সংস্থা এখনও অফিশিয়ালি কিছু জানায়নি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি