হোসেনি দালানে তাজিয়া মিছিলে হামলার দায়ে দুই JMB জঙ্গির কারাদণ্ড

ছয় বছর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়ে আচমকাই বোমা হামলা চালায় একদল দুষ্কৃতী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর হোসেনি দালানে মহরমের আগের দিন  তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে কারাদণ্ড দিল আদালত। আরমান ওরফে মনিরকে ১০ বছর এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিফকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রমাণের অভাবে বাকি ছয় অভিযুক্তকে অবশ্য বেকসুর খালাস দিয়েছেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

ছয় বছর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়ে আচমকাই বোমা হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। ওই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। চকবাজার থানার পুলিশের প্রাথমিক তদন্তে ওই ঘটনায় জেএমবিজঙ্গিদের যোগাযোগ থাকার কথা উঠে আসে। তার পরেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তদন্তভার তুলে দেওয়া হয়।

২০১৬ সালের অক্টোবর মাসে হামলার ঘটনায় ১০ জঙ্গিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই চার্জশিটে জানানো হয়, ২০১৬ সালের জানুয়ারিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আবদুল্লাহ বাকি ওরফে নোমান ছিলেন হোসেনি দালানে হামলার মূল পরিকল্পনাকারী। হামলার আগে ১০ অক্টোবর বৈঠক করেছিল অভিযুক্তরা।  আসামি পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, ’১০ অভিযুক্তের মধ্যে জাহিদ হাসান ও মাসুদ রানা নাবালক। দাবির সপক্ষে দুজনের জন্ম শংসাপত্র, স্কুল শংসাপত্র জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে। সব নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে শেষ পর্যন্ত ওই দুজনকে মূল মামলা থেকে বাদ দেওয়া হয়।’

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের