তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুর ১২টার কিছুটা পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারাতলার হাইড রোডের কাছে নির্মীয়মাণ গুদাম। আর সেই ভয়াবহ বিপর্যয়ের জেরে ত্রাহি ত্রাহি রব ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন ওই নির্মীয়মাণ গুদামে কর্মরত ৩০-৩৫ জন শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, সেনা, এনডিআরএফ ও পুলিশ। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। যুদ্ধকালীন তৎপরতায় এখনও কাজ করছেন উদ্ধারকারীরা। গোটা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় নির্দেশ দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে। সেই সময়ে শুভেন্দু জানিয়েছিলেন নিহতের সংখ্যা ৩। পরে এসএসকেএমে গিয়ে আহতদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘নিহতের সংখ্যা বেড়েছে। পাঁচজন নিহত। আহত কুড়ি জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগই বিহারের মুঙ্গেরের শ্রমিক।’

আরও পডুন: ‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে আদালতের রক্ষাকবচ পেলেন মিমি চক্রবর্তী

আজ, বুধবার তারাতলার হাইড রোডে ব্রেসব্রিজের কাছে একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে গোটা নির্মীয়মাণ গুদামটি। বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। সেই বিমের তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছয় তারাতলা থানার পুলিশ, দমকল, সেনা, এনডিআরএফ, এসডিআরএফ। আর্থ মুভার, ক্রেন, গ্যাসকাটার নিয়ে গিয়ে উদ্ধারকাজ শুরু হয়। একে একে উদ্ধার করা হয়, ২৫ জনকে। এখনও উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ঘটনাস্থল পরিদর্শন করে এসে নবান্ন থেকে ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত গোডাউনের প্ল্যান ত্রুটিযুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। বেহেরা ব্রাদার্সকে জমি লিজে দেওয়া হয়েছিল। এখনও ১০-১৫ জন আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে, উদ্ধারকাজ চলছে। তারাতলায় ঘটনাস্থলে যাবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।’ তারাতলায় এই বিপর্যয়ের ফলে দুজন নিহতের নাম এখনও পর্যন্ত জানিয়েছে রাজ্য সরকার। তারা হলেন- কৃষ্ণা চৌধুরী, রোহিত চৌধুরী।

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC