অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তনের উদ্যোগ। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে জায়গা পেতে চলেছে প্রাচীন ভারতীয় জ্ঞান ও শাস্ত্রচর্চা। গণিতের পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে বৈদিক গণিত। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে চাণক্য নীতির। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় এই নতুন সংযোজন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) অনুসরণ করে এই পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। সেই লক্ষ্যে রাজ্য সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ কুমার। কমিটিতে রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পালও। টাস্ক ফোর্সের সদস্য কল্লোল পাল জানিয়েছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির জন্য একটি নির্দিষ্ট মডেল গাইডলাইন তৈরি করা হয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈদিক নীতি ও শাস্ত্রীয় বিষয়গুলিকেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। তাঁর মতে, আধুনিক বিজ্ঞান ও ইউরোপীয় বিজ্ঞানের পাশাপাশি প্রাচীন ভারতীয় বিজ্ঞানকেও পাঠ্যক্রমে জায়গা দেওয়া যেতে পারে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ভিন্নমতও রয়েছে।

আরও পড়ুনঃ স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের বক্তব্য, প্রাচীন গণিতকে ইতিহাসের অংশ হিসেবে পড়ানো যেতে পারে। তবে একুশ শতকের শিক্ষাব্যবস্থায় আধুনিক গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির উপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফলে নতুন এই উদ্যোগ রাজ্যের উচ্চশিক্ষার পাঠ্যক্রমে কতটা পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর শিক্ষামহলের।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের