স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বুধবার সকালে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। স্ত্রীকে খুন করে তাঁর মাথা কেটে কখনও মন্দিরে দু’হাত তুলে বসে থাকছেন স্বামী, আবার কখনও সেই কাটা মাথা হাতে নিয়েই ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। বুধবার সকালে এমনই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর ঘোষপাড়া এলাকায়। মৃত মহিলার নাম সীমা ঘোষ সরকার (৩৫)। অভিযুক্ত স্বামী রিন্টু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে রিন্টুর সঙ্গে বিয়ে হয়েছিল সীমার। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছে। সংসার চালাতে রাস্তার ধারে ফুটপাথে কখনও ফুল, কখনও মুড়ি ও গুড় বিক্রি করতেন রিন্টু। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় অস্থায়ী কন্ডাক্টরের কাজও করতেন তিনি। তবে প্রায় তিন বছর আগে সেই চাকরি চলে যায়। স্থানীয়দের দাবি, চাকরি হারানোর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিন্টু। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগে থাকত। স্থানীয়দের আরও দাবি, বেশ কিছুদিন ধরেই তন্ত্রসাধনায় মগ্ন ছিলেন রিন্টু। বাড়ির কালীমন্দির ও সংলগ্ন দুর্গামন্দিরেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন তিনি। বুধবার সকালে স্ত্রীকে হত্যার পর তাঁর কাটা মাথা নিয়ে মন্দিরে বসে থাকতে দেখা যায় তাঁকে। কখনও আবার সেই মাথা হাতে নিয়ে এলাকায় ঘুরতেও দেখা যায়।

আরও পড়ুনঃ সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি মৃতদেহ ও কাটা মাথা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ধারালো দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরেই এই হত্যাকাণ্ড। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

সাত সকালে নরেন্দ্রপুর সহ বাংলায় একাধিক জায়গায় তল্লাশি ইডির 

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

ছটপুজোয় অস্তগামী সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদনের কারণ জানলে অবাক হবেন

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ