ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় স্বস্তি পেল ভারত। হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ বা ট্যাঙ্কারে চলাচলে আর কোনও অসুবিধা রইল না। আজ, বুধবার ভারতকে সেই কথা জানিয়েছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে ভারতের তেলের ট্য়াঙ্কার বা জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি ছিল। যা এদিন থেকে তুলে নিল তেহরান। শুধুই ভারত নয়, হরমুজ দিয়ে এবার বাধামুক্ত হয়ে যাতায়াত করবে চীন, কাতার ও ইরাকের পতাকাবাহী জাহাজ। এই চার দেশের জাহাজ বা তেলের ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে কাঁচা তেল নিয়ে নিজেদের দেশে যেতে পারবে।

আরও পডুন: মাটির তলায় আস্ত গ্রাম! বসবাস কয়েক হাজার মানুষের, জানেন কোথায়?

সেই বিষয়ে বিবৃতি জারি করে ইরানের তরফে জানানো হয়েছে, ‘আমরা বর্তমানে চারটি দেশকে- ভারত, চীন, ইরাক ও কাতার, হরমুজ প্রণালিতে ট্রানজিট বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়েছি। এসব দেশের জাহাজগুলি অবাধে চলাচল করবে হরমুজে এবং মার্কিন সেনারাও তাতে বাধা দেবে না। দেশগুলির সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও ব্যক্তিগত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ এই খবরে খুশির জোয়ার নয়াদিল্লিতে। এতদিন হরমুজ প্রণালির উপর দুমুখী অবরোধের জন্য ভারতীয় জাহাজ বা তেলের ট্যাঙ্কারগুলি বাধাপ্রাপ্ত হচ্ছিল। একদিকে মার্কিন সেনা ও অপরদিকে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্প বা আইআরজিসি-র হামলার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণ খোয়া গিয়েছে বহু ভারতীয় নাবিকের। যার ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল আনার বিষয়ে পিছিয়ে ছিল ভারত। তবে ইরানের এদিনের ঘোষণার পর স্বস্তি পেয়েছে নয়াদিল্লি।

মধ্যপ্রাচ্যে ক্রমাগত অশান্তির জেরে ক্রুড ওয়েলের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সেই সময়ে হরমুজ প্রণালির দরজা ভারতের জন্য খুলে যাওয়ায় চাপ অনেকটাই কমল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বিশ্ববাজারে ৪০ শতাংশ তেলের রফতানি হয় হরমুজ প্রণালি দিয়ে।

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

তুলির টানে স্বাবলম্বী কৃষ্ণনগরের প্রজোতি, বড়মা থেকে শুরু করে শ্যামাসুন্দরী, সবেতেই নিখুঁত কাজ

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ