মাটির তলায় আস্ত গ্রাম! বসবাস কয়েক হাজার মানুষের, জানেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কখনও কি ভেবে দেখেছেন, যে রাস্তা দিয়ে আমরা রোজ হেঁটে যাই, যে মাটির উপর দাঁড়িয়ে কত কাজ করি, সেই মাটির ঠিক নীচে ছোটখাটো কোনও ঘর নয়, থাকতে পারে কোন বাড়ি! সেখানে বসবাস করছেন একাধিক মানুষ। তাঁদের শোওয়ার ঘর রয়েছে, রান্নাঘর রয়েছে, রয়েছে বসার জায়গাও। এমনকী বাড়ির উপরে রয়েছে মাটির তৈরি ছাদ, যার উপর দিয়ে দিব্যি হাঁটাচলা করছেন অন্য মানুষ। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, পায়ের তলায় লুকিয়ে রয়েছে এমন এক আশ্চর্য পৃথিবী।

অবিশ্বাস্য মনে হলেও চিনের হেনান প্রদেশের সানমেনশিয়া শহরের আশপাশে রয়েছে এমনই এক জনপদ। স্থানীয়ভাবে এই বাড়িগুলি পরিচিত ‘ইয়াওদং’ নামে। কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলের মানুষ এমন বাড়িতে বসবাস করে আসছেন। কোনও কোনও বাড়ির বয়স প্রায় ২০০ বছর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটির নীচের বাড়িগুলিই হয়ে উঠেছে তাঁদের ঠিকানা।

 কীভাবে তৈরি হয় এমন বাড়ি?

প্রথমে মাটির মধ্যে খোঁড়া হয় একটি বড় চৌকো গর্ত। তার পর সেই গর্তের চারপাশে তৈরি করা হয় একাধিক ঘর। মাঝখানে থাকে খোলা উঠোন। ঘরগুলির উপরে থাকে মাটির পুরু আস্তরণ। ফলে বাইরে থেকে দেখলে মনে হয়, সেখানে শুধু ফাঁকা জমি কিংবা সাধারণ উঠোন রয়েছে। অথচ সেই জমির নীচেই দিব্যি চলছে মানুষের দৈনন্দিন জীবন। এই বাড়ির বিশেষত্ব শুধু তার নির্মাণ করে রেখে দেওয়া হয়েছে এমনটা নয়, রয়েছে বসবাসের সুবিধাও। মাটির নীচে থাকার কারণে গরমকালে ঘর তুলনায় ঠান্ডা থাকে, আবার শীতকালে বাইরের ঠান্ডার প্রভাবও অনেকটা কম পড়ে। অনেক বাড়িতেই রয়েছে বিদ্যুৎ, জল সরবরাহ, রান্নাঘর এবং নিকাশি ব্যবস্থার মতো আধুনিক সুবিধা।

আরও পড়ুনঃ ছাগলের সারা শরীরে সাঁটানো নোট, তারপরেই মৃত্যু! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

জানা গিয়েছে, একসময় স্থানীয় মানুষের প্রয়োজন থেকেই তৈরি হয়েছিল এই অভিনব স্থাপত্য। আজ সেই বাড়িগুলিই পর্যটকদের বিস্ময়ের কারণ। ভাবুন তো, যে মাটির উপর দিয়ে আপনি প্রতিদিন হেঁটে যাচ্ছেন, তার নীচেই হয়তো কোনও পরিবারের সকাল শুরু হচ্ছে, রান্না হচ্ছে, গল্প-আড্ডায় কাটছে সন্ধ্যা। সত্যিই, পৃথিবীর বুকে এমন কত অজানা বিস্ময় যে লুকিয়ে রয়েছে, তা ভাবলেও অবাক হতে হয়।

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন, জানুন সময়সূচি

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

গাড়ি পিছিয়ে নিতে গিয়েই বিপত্তি! স্ত্রীকে পিষল স্বামী

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট