সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বঙ্গ জুড়ে এখন শীতের আমেজ। এই সময় বিকেলে গরম চায়ের  সঙ্গে মুচমুচে কিছু  খেতে সকলের মন চায়। তবে রোজকার একঘেয়ে চপ বা পিঁয়াজের পকোড়া খেয়ে বিরিক্ত হয়ে যান তাহলে ট্রাই করতে পারেন চিংড়ির পুর ভরা পালংয়ের পকোড়া। কচি পালংপাতার মোড়কে মশলাদার চিংড়ির পুর, বাইরে বেসনের মুচমুচে আস্তরণ, একবার খেলে মন চাইবে বারবার। শুধু চা নয়, গরম ভাত-ডালের সঙ্গেও দিব্যি মানিয়ে যাবে এই পদ। বাড়িতেই অল্প উপকরণে বানিয়ে ফেলুন চিংড়ির পুরভরা পালং বড়া। 

উপকরণ 

পালংপাতা – ১২ টি

ছোট থেকে মাঝারি চিংড়ি – ২৫০ গ্রাম

পেঁয়াজ কুঁচি – ১টি বড় 

রসুন –  ৫ কোয়া 

বেসন – ৫ টেবিল চামচ

চালের গুঁড়ো –  ২ টেবিল চামচ

বেকিং সোডা – আধ চা-চামচ

কালোজিরে – আধ চা-চামচ

কাঁচালঙ্কা – ৩-৪টি

হলুদ – আধ চা-চামচ

ঘি – ১ টেবিল চামচ

নুন ও চিনি – স্বাদমতো

সর্ষের তেল –  পরিমাণমতো 

পদ্ধতি

প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজকুচি, রসুনকুচি এবং কাঁচালঙ্কা দিয়ে দিন।  ৫ মিনিট নাড়াচাড়া করে দিন চিংড়ি মাছ। তারপর আরও ৩ মিনিট  চিংড়ি মাছ ভেজে নিন। তৈরি হয়ে যাবে চিংড়ির পুর।  এবার একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ এবং  এক চিমটি চিনি মিশিয়ে নিন। অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ভাল করে ফেটিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এর মধ্যে থেকে কিছুটা ঘন গোলা আলাদা করে রাখুন। বাকি মিশ্রণে সামান্য জল মিশিয়ে একটু পাতলা করে নিন। 

এবার পালংপাতাগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার প্রতিটি পাতার উপর বেসনের ঘন মিশ্রণ লাগিয়ে দিন। তারপর একটি পাতার উপর চিংড়ির পুর ছড়িয়ে দিন। তারপর অন্য একটি বেসন মাখানো পাতা দিয়ে সেটি ঢেকে দিন। এভাবে দুটি করে পাতা একসঙ্গে যোগ করে ছয়টি পকোড়া বানান।  তারপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিন। তারপর পকোড়াগুলি পাতলা বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। আঁচ কমিয়ে দুইদিক ভাল করে সোনালি করে ভেজে তুলে নিন। 

হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংয়ের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ