উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বদল। একদিকে বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে উধাও হয়েছে শীতের প্রাথমিক আমেজ। কালীপুজোর পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তার জেরেই বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে আপাতত শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

বুধবারও আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা শুষ্ক থাকবে। বৃহস্পতিবারও রাজ্যের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে ফিরতে পারে শুষ্ক আবহাওয়া। আকাশ পরিষ্কার হলে ফের কমতে পারে তাপমাত্রা। ফলে সপ্তাহান্তে আবার শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংয়ের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ