মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সরকারের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট। সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর ইকলাখ আহমেদ। তাঁকে সাসপেন্ড করেছে লালবাজার। কিছুদিন আগেই ফেসবুকে মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করেছিলেন ওই পুলিশ আধিকারিক। তারপরেই তাঁর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে লালবাজার।

৯ নভেম্বর ২০২৬, অর্থাৎ গত সোমবার বিকেল থেকেই তাঁর সাসপেনশন কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা লালবাজারে। কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীন ক্যালকাটা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল আউটপোস্টের ইনচার্জ (আই/সি) তথা পুলিশ পরিদর্শক পদে ছিলেন ইকলাখ আহমেদ। ফেসবুকে তাঁর করা পোস্টটি লালবাজারের শীর্ষকর্তাদের নজরে এসেছিল। তারপরেই পদক্ষেপ করা হয়েছে। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ আধিকারিকের সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্য এবং তার সম্ভাব্য প্রভাব নিয়েই মূলত প্রশ্ন উঠতে থাকে। তবে ওই মন্তব্যের প্রেক্ষিতে ইকলাখ আহমেদ-কে প্রথমেই সাসপেন্ড করা হয়নি। কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের দায়িত্ব থেকে সরিয়ে আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়েছিল তাঁকে। তবে বদলির পরেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছিল। যার ভিত্তিতে গতকাল, সোমবার সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পডুন: কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

রাজ্য়ে পালাবদলের পর কড়া অবস্থান নিচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। পুলিশ হোক বা সরকারি কর্মী, কোনও অভিযোগ পেলেই  ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না সংশ্লিষ্ট দফতর। এক্ষেত্রেও তাই পদক্ষেপব করা হল। 

হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংয়ের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ