কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কালীঘাটে অশান্তি এবং পুলিশকে হেনস্থার ঘটনায় তদন্তে নয়া মোড়। এ বার এই ঘটনার তদন্তভার যাচ্ছে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে কালীঘাটে পৌঁছন তদন্তকারীরা। চলে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখার কাজ।

গত শুক্রবার রাতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট এলাকা। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের বচসা থেকে ধস্তাধস্তি এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকর্মীদেরও হেনস্থার অভিযোগ ওঠে। অভিষেকের অভিযোগ, তাঁদের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে দু’টি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। গুড়িয়া হরি নামে এক মহিলার অভিযোগের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। কালীঘাট তৃণমূলের দাবি, ধৃত তিন জনই তাদের শিবিরের লোক। ধৃতদের মধ্যে শ্রীদীপকে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় এবং বাকি দু’জনকে গুড়িয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার আলিপুর আদালত ধৃতদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে সংঘর্ষের প্রকৃত কারণ এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি