পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধি: তদন্তের হাত থেকে বাঁচতে রাজ্য ছেড়ে পালাচ্ছিলেন মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস। সেই তথ্য পেয়েই গতকাল, সোমবার কলকাতা বিমানবন্দর থেকে ক্যানিং পশ্চিমের বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নরেন্দ্রপুর থানার লক-আপে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারপর থেকেই পরেশরাম সোনারপুর থানার লক-আপে যেতে চেয়ে বারবার আর্জি জানিয়েছিলেন। যদিও তা মঞ্জুর হয়নি। অগত্যা লক-আপে জেগেই সারারাত কাটিয়েছেন ধৃত মমতাপন্থী বিধায়ক। এমনকি রাতে তাঁকে থানা থেকে খাবার দেওয়া হলেও তা মুখে তোলেননি বিধায়ক। শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধ খেয়েছেন।

আরও পডুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তার মাঝেই পরেশরামের ব্য়াগ খুলে তদন্ত করতে গিয়ে চক্ষুচড়কগাছ হয় তদন্তকারী আধিকারিকদের। ধৃত বিধায়কের কাছে ছিল বেশ কয়েকটি ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই কার্যত চোখ কপালে উঠে গিয়েছিল পুলিশ আধিকারিকদের। কালীঘাট শিবিরের তৃণমূলের বিধায়কের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১১টি মোবাইল ও বিপুল পরিমাণ টাকা। মোবাইলগুলির মধ্যে রয়েছে দামি আইফোনও। বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের দামি অ্যান্ড্রয়েড ফোনও ছিল। শুধু মোবাইল ফোনই নয়, পরেশরামের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ টাকা। আজ, মঙ্গলবার পরেশরামকে তোলা হবে আলিপুর আদালতে। তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বারুইপুর জেলা পুলিশ। ধৃত ক্যানিং পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে ৩৭৬ ধারা (ধর্ষণ), ৬৪ ধারা (স্বেচ্ছায় আঘাত করা), ১১৫ ধারা (প্রতারণা), ৩১৮ ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র), ৬১ ধারা (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), ৩৫১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ