বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর তিন ম্যাচেই বৃষ্টির প্রভাব পড়ল ভারত-নিউজিল্যান্ড চলতি সিরিজে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) হ্যামিলটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির জেরে তা বাতিল করা হয়েছে। টস হওয়ার আগে থেকেই শুরু হয় বৃষ্টি। তারপর থামলে টস হলেও খেলা শুরু করা যায়নি কারণ আবারও  বৃষ্টি তার খেলা দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি না থামায় অবশেষে ম্যাচ বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শুভমন গিলরা।     

তৃতীয় একদিনের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই  এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদের লড়াইয়ের বদলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করল বৃষ্টি। হ্যামিল্টনে একটিও বল খেলা না হয়েই  বাতিল হল তৃতীয় একদিনের ম্যাচ।  

 এখনও পর্যন্ত খেলার ফলাফল- 

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি  বিঘ্ন ঘটানোয় DLS নিয়মে চার রানে জয়ী হয় ভারত। তাই তৃতীয় ম্যাচ বাতিল হলেও পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে সিরিজ আর হারার আশঙ্কা নেই টিম ইন্ডিয়ার। তবে সিরিজ জিততে এখনও অপেক্ষা করতে  গিলদের। আজকের খেলায় ভারতীয় দলে কোনও পরিবর্তন করেননি শুভমন গিল। অন্যদিকে নিউজিল্যান্ড দলে ব্লেয়ার টিকনারের পরিবর্তে সুযোগ পান ম্যাট ফিশার।

 

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ