তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কারখানার বর্জ্যজল পরিশোধন কেন্দ্রের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে মৃত্যু হল তিন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার হোসুরের কাছে টাটা ইলেকট্রনিক্সের একটি কারখানায়। মৃত তিন জনই অস্থায়ী কর্মী ছিলেন। এই কারখানায় অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরি হয়। ঘটনায় শিল্পক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার বর্জ্যজল পরিশোধন কেন্দ্রের একটি ন্যানো ফিল্টার ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। প্রথমে আকামাল বাবু ভাই (২৮) ট্যাঙ্কের ভিতরে কী রয়েছে, তা দেখতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে অসুস্থ হয়ে পড়েন। এর পর তাঁকে উদ্ধার করতে ট্যাঙ্কের ভিতরে নামেন শরৎকুমার (২৫)। তিনিও গ্যাসের প্রভাবে জ্ঞান হারান। তাঁদের বাঁচাতে গিয়ে কাবেরী (৩১) নামে আরও এক শ্রমিকও অসুস্থ হয়ে পড়েন। কারখানার নিরাপত্তাকর্মীরা তিন জনকে উদ্ধার করে প্রথমে কারখানার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের হোসুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি
ঘটনার খবর পেয়ে প্রশাসনের আধিকারিকেরা কারখানায় পৌঁছন। কৃষ্ণগিরির জেলাশাসক জানিয়েছেন, ট্যাঙ্ক পরিষ্কারের সময় যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। তামিলনাড়ুর শিল্পমন্ত্রীও জানিয়েছেন, তদন্তের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। 

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর