নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান অনিয়মিত জীবনযাত্রা এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে  বাড়ছে ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের মতো ক্রনিক সমস্যা। সাম্প্রতিক এক স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে, রক্তে শর্করার মাত্রা ও লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে অবহেলা করার কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং স্থায়ী অন্ধত্বের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি রুখতে চিকিৎসকেরা দৈনন্দিন ও পর্যায়ক্রমিক কিছু স্বাস্থ্য পরীক্ষার ওপর বিশেষ জোর দিচ্ছেন।

চিকিৎসকদের মতে, শরীরে এই রোগগুলো বাসা বাঁধলেও অনেক সময় কোনো প্রাথমিক উপসর্গ দেখা যায় না। তাই একে “নীরব ঘাতক” বলা হয়। এই ক্ষতি থেকে বাঁচতে ৩টি বিষয়ে নিয়মিত নজর রাখা বাধ্যতামূলক।

ব্লাড সুগার টেস্ট

রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার হুট করে বেড়ে যাওয়া (হাইপারগ্লাইসেমিয়া) বা কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া) দুটিই শরীরের জন্য মারাত্মক। প্রতিনিয়ত সুগার মাপা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত।

লিপিড প্রোফাইল টেস্ট

 রক্তে অতিরিক্ত কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড ধমনীতে চর্বি জমিয়ে রক্ত চলাচল বন্ধ করে দেয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর লিপিড প্রোফাইল পরীক্ষা করা জরুরি।

চোখের নিয়মিত পরীক্ষা

 রক্তে সুগার এবং কোলেস্টেরল বেশি থাকলে চোখের পেছনের সূক্ষ্ম রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’ বলা হয়।একারনে বছরে অন্তত একবার চোখের রেটিনা পরীক্ষা করা উচিত।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্পষ্ট বার্তা, কেবল ওষুধ খেলেই হবে না, তার সাথে প্রতিদিন সুগার ট্র্যাক করা, চর্বিজাতীয় খাবারের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং নিয়মিত চোখ ও হার্টের পরীক্ষা করানোর মাধ্যমেই এই নীরব ঘাতকদের হাত থেকে শরীরকে সুরক্ষিত রাখা সম্ভব।

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক