‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘দাদা’ বলে সম্বোধন করেছেন মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই মমতার ভাই বাবুন বন্দ্য়োপাধ্যায়ের কালীপুজোতে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। আর হাতের কাছে পেয়ে শুভেন্দুকে প্রণাম করে ‘দাদা’ বলে সম্বোধন করতে দেখা গিয়েছে বাবুনকে। তিনি সাফ জানিয়েছেন, ‘শুভেন্দুদা আমাদের অভিভাবক, উনি রাজ্যের উন্নয়ন করছেন। ওনার সঙ্গে আছি আমরা। আমাকে তো মমতাদি ভাইফোঁটাও দেয় না ও রাখীও পরায় না। তাই ওনার সঙ্গে কোনও সম্পর্ক নেই।’

আর বাবুনের এই মন্তব্যের পর ভাইফোঁটার দিনে নাম না করে কটাক্ষ করতে ছাড়েননি মমতাপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ষষ্ঠী দা মানে মমতাদির দাদা আর উনি কষ্ট করে বাবুনদের মানুষ করেছিল। আমরা শুনেছি, দেখেও ছিলাম। মমতাদি ওদের অনেক কষ্ট করে মানুষ করেছিল। এখন গদ্দারি করলে কিছুই বলার নেই। দেখুন কথাতেই আছে ঘরের শত্রু বিভীষণ। তো সেটাই করেছে। আমার বেশি কিছু বলার নেই। এতদিন ক্ষমতাতে ছিল তাই দিদির কাছে ঘুর ঘুর করত।’ প্রতি বছর ভাইফোঁটার দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকত ভিড়। পা গোলানোর জায়গা থাকত না। আজ সেই কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি গড়ের মাঠ। সেই বিষয়েও কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পডুন: ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

শ্রীরামপুরের সাংসদ বলেছেন, ‘মমতাদির হাতে ফোঁটা না নিয়ে বাড়ি ফিরতেন না শোভন চট্টোপাধ্য়ায়। বৈশাখি দীর্ঘক্ষণ বসে থাকত। আজ তাঁরা কোথায়। যেটা হওয়ার হয়েছে, পাল্টিবাজরা পাল্টি খেয়েছে। আজ কেউ নেই। কিন্তু আমি যেটা শুনলাম, কালীপুজোর দিন মমতাদির বাড়িতে প্রচুর ভিড় হয়েছিল। সাধারণ মানুষ ভিড় করেছিল। এটাই আসল। কারণ গণতন্ত্রে ব্য়ক্তি নয়, মানুষই শেষ কথা বলে।’

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

রাতে রুটির সঙ্গে জমে যাবে, বানিয়ে ফেলুন রাজস্থানের বিখ্যাত নাগৌরি ডাল তড়কা

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল

ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70