মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমুদ্রের নীল জলরাশি, সাদা বালির বিস্তীর্ণ সৈকত আর নারকেল গাছের সারি, ছুটির দিনে এমন জায়গায় কয়েকটা দিন কাটানোর স্বপ্ন দেখেন অনেকেই। আর সেই স্বপ্নের ঠিকানা হতে পারে ভারতেরই এক জনপ্রিয় পর্যটনস্থল, গোয়ার পালোলেম বিচ। আন্তর্জাতিক পর্যটন মহলেও এবার বিশেষ স্বীকৃতি পেয়েছে এই সৈকত।

কেন সেরা পালোলেম?

দক্ষিণ গোয়ার এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ তার অর্ধচন্দ্রাকৃতি তটরেখা। আকাশ থেকে দেখলে মনে হয়, নীল সমুদ্রের বুকে যেন সাদা বালির একটি সুন্দর চাঁদ এঁকে দেওয়া হয়েছে। একদিকে শান্ত সমুদ্র, অন্যদিকে সারি সারি নারকেল গাছ সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে আদর্শ জায়গা পালোলেম।২০২৬ সালের গ্লোবাল বিচ ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সেরা ২৫টি সমুদ্রসৈকতের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে এই বিচ।

সাঁতার ও ওয়াটার স্পোর্টস

শান্ত জলরাশিতে সাঁতার কাটার পাশাপাশি বিভিন্ন ধরনের জলক্রীড়ার সুযোগ রয়েছে। তবে সমুদ্রে নামার আগে স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন।

কায়াকিং

সমুদ্রের জলরাশিতে কায়াকিং করে ঘুরে দেখুন আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য।

ডলফিন দর্শন

নৌকায় চেপে সমুদ্রে গিয়ে ডলফিন দেখার অভিজ্ঞতা নিতে পারেন।

ব্যাকওয়াটার ভ্রমণ

সমুদ্রের পাশাপাশি কাছাকাছি ব্যাকওয়াটার অঞ্চলেও ঘুরে আসতে পারেন।

কোথায় থাকবেন?

Gateway Goa Palolem

অবস্থান: ৩১১-আই/এ, তারির, পালোলেম, কানাকোনা, গোয়া।

বৈশিষ্ট্য: ৫-স্টার প্রোপার্টি, চমৎকার সুইমিং পুল, স্পা, ফিটনেস সেন্টার ও বিচ শাটল সার্ভিস।

আনুমানিক ভাড়া: প্রতিরাতের ভাড়া ১২,৬৮৯ টাকা।

Palolem Guest House

অবস্থান: ওউরেম রোড, মোহনবাগ, পালোলেম।

বৈশিষ্ট্য: সৈকত থেকে ৫–১০ মিনিটের হাঁটা দূরত্ব, এসি রুম, রেস্তোরাঁ ও ফ্রেন্ডলি স্টাফ।

আনুমানিক ভাড়া:  প্রতিরাতের ভাড়া ১,৯৬২ টাকা।

কী খাবেন?

গোয়া ভ্রমণ মানেই সামুদ্রিক খাবারের স্বাদ চেখে দেখা। পালোলেমের আশপাশের রেস্তরাঁয় পাবেন বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, কাঁকড়া এবং গোয়ান স্টাইলের সি-ফুড। গোয়ান ফিশ কারি-রাইস, প্রন কারি এবং স্থানীয় পদগুলি অবশ্যই চেখে দেখতে পারেন। নিরামিষ খাবারেরও বিভিন্ন বিকল্প রয়েছে।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে গোয়া যাওয়ার জন্য বিমান পরিষেবা রয়েছে। এছাড়া ট্রেনেও গোয়া পৌঁছনো যায়। গোয়ার মাদগাঁও স্টেশন থেকে পালোলেম বিচে সড়কপথে যেতে হবে। বিমানবন্দর বা স্টেশন থেকে ট্যাক্সি কিংবা স্থানীয় গাড়ি ভাড়া করে পৌঁছনো সম্ভব।বিদেশের কোনও জনপ্রিয় সমুদ্রসৈকতে যাওয়ার পরিকল্পনা করছেন? তার আগে একবার ঘুরে আসুন দক্ষিণ গোয়ার পালোলেম থেকে। আন্তর্জাতিক স্বীকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত সমুদ্র এবং রোমাঞ্চকর জলক্রীড়া সব মিলিয়ে এই সৈকত হতে পারে আপনার পরবর্তী ছুটির সেরা ঠিকানা।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার