কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক অ্যালার্ট! আতঙ্কে রয়েছেন যাত্রীরা। আজ, বুধবার সকালে ১০.৩০ মিনিট নাগাদ সেই হাইজ্যাক অ্যালার্ট পাওয়া যায়। কলকাতা থেকে মুম্বইগামী ভিস্তারার বিমানকে হাইজ্যাক করা হবে। এই লেখা একটি চিরকুট ছিল ওই বিমানের পাইলটের ককপিটে। সেটি দেখতে পেয়েই উড়ান বাতিল করে দেন পাইলট।

গোটা বিষয়টি এটিসি-কে জানান পাইলট। তারপরেই উড়ানের ঠিক কিছুক্ষণ আগেই তা বাতিল করা হয়। তারপরে ভিস্তারার বিমানটি কলকাতা বিমানবন্দরের আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ খবর পেয়েই নিরাপত্তরক্ষী ও সিআইএসএফ-কে সঙ্গে নিয়ে যাত্রীবাহী বিমানটিতে পৌঁছন। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানাকে। ডগ ও বম্ব স্কোয়াড-কে খবর দেওয়া হয়েছে। পুরো বিমানটি তল্লাশি করা হচ্ছে। কোনও বিস্ফোরক পদার্থ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কিত যাত্রীদের বিমান থেকে নামিয়ে এনে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। গোটা বিমানটির তল্লাশি চলছে। ককপিটে থাকা চিরকুটটি উদ্ধার করা হয়েছে। সেটি পরীক্ষা করা দেখা হবে বলে সূত্রের খবর। বিমানটির পাইলট-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, ভিস্তারার বিমানটিতে ৯৩ জন যাত্রী ছিলেন। হাইজ্যাক অ্যালার্টে-র পর কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পডুন: দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

তবে শুধুই কলকাতা নয়, এমন ঘটনা বিগত কয়েকদিনে ঘটতে দেখা যাচ্ছে দেশের অন্যান্য বিমানবন্দরে। কখনও মুুম্বই কখনও চেন্নাই। একাধিক এয়ারপোর্টে ঘটছে হাইজ্যাকের হুমকির ঘটনা। যদিও সবক্ষেত্রেই দেখা যাচ্ছে যাত্রীরাই ইচ্ছাকৃতভাবে এইধরণের ঘটনা ঘটাচ্ছেন।

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ