খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নার গ্যাস থেকে শুরু করে আনাজপাতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ। এবার সেই তালিকায় যুক্ত হল দুধও। ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের অন্যতম বড় দুগ্ধ সংস্থা মাদার ডেয়ারি (Mother Dairy)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়ছে দুধের দাম। ফলে প্রতিদিনের দুধ কেনার খরচও বাড়তে চলেছে সাধারণ পরিবারের। বিশেষ করে যাঁরা নিয়মিত মাদার ডেয়ারির দুধ কেনেন, তাঁদের পকেটে এবার বাড়তি টান পড়তে চলেছে।  

কেন বাড়ল দুধের দাম?

জানা গিয়েছে, দুধের উৎপাদন ও সংগ্রহের খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত। কৃষকদের কাছ থেকে দুধ কেনার দাম বৃদ্ধি পাওয়ায় সংস্থার  খরচও বেড়েছে। সেই বাড়তি খরচের কিছুটা গ্রাহকদের উপর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে মাদার ডেয়ারি।  উল্লেখ্য, ২০২৬ সালের ১৪ মে শেষবার দুধের দাম বাড়িয়েছিল সংস্থাটি। তার আগে ২০২৫ সালের এপ্রিল মাসে দাম সংশোধন করা হয়েছিল। দিল্লি-এনসিআর অঞ্চলে মাদার ডেয়ারি প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে। সংস্থার নিজস্ব আউটলেট, সাধারণ দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই দুধ সরবরাহ করা হয়। গোটা দেশে প্রতিদিন ৫০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে সংস্থাটি। দুধ বিক্রির আয় থেকে ৭৫-৮০ শতাংশ অর্থ কৃষকদের দেওয়া হয় বলেও জানা গিয়েছে। 

দাম বেড়ে কত হচ্ছে দেখে নিন এক নজরে 

খোলা টোনড মিল্কের দাম প্রতি লিটার ৫৮ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।  

প্যাকেটজাত ফুল ক্রিম দুধের দাম  প্রতি লিটার ৭২ টাকা থেকে বাড়িয়ে ৭৬ টাকা করা হয়েছে।

টোনড মিল্কের (প্যাকেটজাত) দাম লিটার প্রতি ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে।

ডাবল টোনড দুধের দাম প্রতি লিটার ৫৪ টাকা থেকে  বাড়িয়ে ৫৬ করা হয়েছে।

গরুর দুধের দাম লিটার প্রতি ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।

সব মিলিয়ে, ১২ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। তবে এই মূল্যবৃদ্ধির প্রভাব দিল্লি-এনসিআর অঞ্চলের গ্রাহকদের উপরই পড়বে বলে মনে করা হচ্ছে। দুগ্ধজাত পণ্য ও রান্নার তেলের চাহিদা বাড়ায় গত অর্থবর্ষে মাদার ডেয়ারির টার্নওভার ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০,৩০০ কোটি টাকায় পৌঁছেছে।

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩