গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী বিনোদন জগৎ ও ক্রিকেট মহলে এখন একটাই চর্চা। তা হল জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারানের বিয়ে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন এই তারকা জুটি। গ্রিসে  ব্যক্তিগত অনুষ্ঠানে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাঁদের বাগদান।  আজ বুধবার, (১১ নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনিরুদ্ধ ও কাব্যা।  

জানা গিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রিসে ঐতিহ্যবাহী তামিল রীতি মেনে বাগদান সেরেছেন অনিরুদ্ধ ও কাব্যা। তামিল ভাষায় এই  বাগদান পর্বকে বলা হয় ‘নিচ্চয়থার্থম’। বিয়ের ঠিক আগের দিন এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে বাগদানের কোনও আনুষ্ঠানিক ছবি এখনও প্রকাশ্যে আনেননি অনিরুদ্ধ বা কাব্যার পরিবার। একাধিক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে আজ , বুধবারই গ্রিসেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। যদিও বিয়ের নির্দিষ্ট স্থান এবং অনুষ্ঠানের সময় সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। বিয়েতে চলচ্চিত্র ও রাজনৈতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। সুপারস্টার রজনীকান্ত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে তাঁদের পরিবারের সঙ্গে চেন্নাই বিমানবন্দরে দেখা গিয়েছে। তাঁরা বিয়েতে যোগ দিতে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর। 

এই বিয়ের আয়োজনেও রয়েছে বিশেষ চমক। সূত্রের খবর, অনুষ্ঠানের সমস্ত খাবারের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় ক্যাটারার আরাসুভাই নটরাজন। তারকাদের বিয়ে ও হাইপ্রোফাইল অনুষ্ঠানে খাবারের আয়োজনের জন্য পরিচিত তিনি। গ্রিসে বিয়ের পর আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসবে অনিরুদ্ধ-কাব্যার রিসেপশনের আসর। এই তারিখটি আগেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে নিশ্চিত করা হয়েছিল। কাব্যার বাবা সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান এবং মা কাভেরী মারান ব্যক্তিগতভাবে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। বিনোদন, ব্যবসা এবং রাজনৈতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই রিসেপশন জমজমাট হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক