মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির আত্মজীবনী ‘Belonging: A Journey of Love।’ আর সেই বইয়ের পাতা যতই ওল্টানো হচ্ছে ততই নানা অজানা তথ্য সামনে আসছে। কিছু তথ্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হচ্ছে আবার কিছু অজানা কাহিনী সকলের সামনে আসছে। যেমন সোনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধির মাঝপথে পড়াশুনা ছাড়ার বিষয়টি নিয়ে খোলাখুলি লিখেছেন।

১৯৮৪ সালে ‘অপারেশন ব্লু স্টারের’ সময়ে বোর্ডিং থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে। কারণ সেই সময়ে তাঁদের উপর হামলার আশঙ্কা ছিল। অপহরণও করা হত রাহুল-প্রিয়ঙ্কাকে! প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি থাকাকালীন খলিস্তানিদের নিধনে ‘অপারেশন ব্লু স্টার’ শুরু করেছিলেন। সেই সময়ে তাঁকে সতর্কবার্তা দিয়েছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রতিষ্ঠাতা আর এন কাও। যিনি ইন্দিরা গান্ধির নিরাপত্তার দিকটাও দেখতেন। তিনিই ইন্দিরাকে জানিয়েছিলেন যে শিশুদের(রাহুল-প্রিয়ঙ্কা) তাদের আবাসিক বিদ্যালয়গুলিতে আর সুরক্ষিত রাখা সম্ভব নয়। তেমনটাই নিজের আত্মজীবনীতে লিখেছেন সোনিয়া।

আরও পডুন: ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

অপারেশন ব্লু স্টার চলাকালীন ইন্দিরা গান্ধি নিজে রাজীব ও সোনিয়াকে এই বিষয়ে কিছু কথা বলেছিলেন। কংগ্রেস নেত্রীর লেখনী অনুযায়ী ইন্দিরা সেই সময়ে বলেছিলেন, ‘আমি আপনাদের দুজনের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা গত কয়েকদিন ধরে আমাকে চিন্তিত করে রেখেছে। মিস্টার কাও আমাকে জানিয়েছেন যে, এমন খবর পাওয়া গিয়েছে যে বাচ্চারা (রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী) অপহৃত হতে পারে। তিনি বলেছেন, তাদেরকে আর স্কুলে নিরাপদে রাখা সম্ভব নয়। আমাদের তাদেরকে বাড়ি ফিরিয়ে আনতে হবে।’ সোনিয়া লিখেছেন, সেই কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু ইন্দিরা গান্ধি শান্ত অবস্থায় বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলেন। সেই দিনের বিষয়ে কংগ্রেস নেত্রী লিখেছেন, ‘সন্তানদের বিপদের কথা শুনে নিজেকে সংযত রাখতে পারিনি। ভয়ে কেঁদেই ফেলেছিলাম। যদিও সেটা রাজীব ছাড়া কেউ জানে না।’

সোনিয়া লিখেছেন, ‘যদিও শিশুদের নিরাপত্তা স্বাভাবিকভাবেই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার ভয়াবহ রাজনৈতিক পরিণতির কথাও আমাদের বিবেচনা করতে হয়েছিল। তিনি (রাজীব গান্ধি) তাঁর মা-কে প্রধানমন্ত্রী হিসেবে এমন শক্তির হাতে আত্মসমর্পণ করতে দিতে চাননি। ততদিনে রাহুল-প্রিয়ঙ্কা, বোর্ডিং স্কুলের জীবনের সঙ্গে প্রাথমিক মানিয়ে নিয়েছিল এবং তা উপভোগও করছিল। তাদের স্কুল বছরের মাঝেই ছেড়ে দিতে হয়েছিল। কোনও বিকল্প পথ খোলা ছিল না। আমরা তাদের অবিলম্বে বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিলাম।’

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক