আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি:  নতুন দিনের শুরুতেই সকলের মনে থাকে একটাই প্রশ্ন থাকে আজ ভাগ্য কি সঙ্গ দেবে? কারও জীবনে আসতে পারে অর্থলাভের নতুন সুযোগ, কারও কর্মক্ষেত্রে মিলতে পারে সাফল্য, আবার কারও ব্যক্তিগত জীবনে দেখা দিতে পারে কিছুটা অশান্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রহ-নক্ষত্রের অবস্থান বদল ১২টি রাশির জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। কাদের খুলবে ভাগ্য এবং কারা থাকবেন সাবধানে জেনে নিন-

মেষ

কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। আর্থিক বিষয়ে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখা জরুরি। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

বৃষ

আজকের দিন বেশ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ও দাম্পত্য জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে।

মিথুন

দিনটি মিশ্র কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও নিজের দক্ষতায় পরিস্থিতি সামলে নিতে পারবেন। আর্থিক দিক থেকে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

কর্কট 

একটু সতর্ক থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনও কাজ আটকে যেতে পারে। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পারিবারিক বিষয়ে সামান্য অশান্তি তৈরি হলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যেতে পারে। নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিন।

সিংহ

দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। পারিবারিক বিষয়ে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করুন। মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন।

কন্যা 

ভাগ্য ফিরতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে ইতিবাচক ফল পেতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবনেও সুখের পরিবেশ বজায় থাকবে।

তুলা 

 দিনটি মিশ্র কাটতে পারে। কর্মক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পেতে দেরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। ব্যক্তিগত সম্পর্কে ধৈর্য ও সংযম বজায় রাখা জরুরি। 

বৃশ্চিক 

কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করুন।

ধনু 

 আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখা জরুরি। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হবেন না। শরীরের ক্লান্তি উপেক্ষা না করে পর্যাপ্ত বিশ্রাম নিন।

মকর

মকর রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার বেশ ভাল কাটতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। আর্থিক ক্ষেত্রে নতুন কোনও সুযোগ আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী এগোলে সাফল্য পাওয়ার সম্ভাবনা।

কুম্ভ 

কুম্ভ রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার  শুভ হতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ তৈরি হতে পারে। ব্যক্তিগত জীবনেও আনন্দের পরিবেশ বজায় থাকবে।

মীন 

কিছুটা সাবধানে চলতে হবে। কর্মক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী ফল না-ও মিলতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ব্যবসায় বড় বিনিয়োগ করার আগে ভালভাবে যাচাই করে নিন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই হবে বুদ্ধিমানের কাজ।

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির