তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতের আমেজ শুরু হতেই বাড়ছে অসুস্থতা। জ্বর-সর্দি-কাশি একবার ধরলে তা ছাড়তেই চাইছে না। তার উপর বাতাসে দূষণের মাত্রা বেশি থাকায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া। দেশের বিভিন্ন প্রান্তে এই রোগের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি বলে সতর্ক করছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, প্রথমদিকে সাধারণ সর্দি-কাশি বলে মনে হলেও সময়মতো চিকিৎসা না করালে এই রোগ মারাত্মক আকার নিতে পারে। তাই কয়েক দিন ধরে একটানা কাশি, শ্বাসকষ্ট কিংবা বুকে অস্বস্তি হলে কোনওভাবেই তা অবহেলা করা উচিত নয় বলেই বার্তা দেওয়া হচ্ছে।

কেন বাড়ছে নিউমোনিয়ার সংক্রমণ?

চিকিৎসকদের মতে, শীতের সঙ্গে বায়ুদূষণের সংযোগ নিউমোনিয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বাতাসে থাকা ধোঁয়া ও দূষণের সূক্ষ্ম কণা শ্বাসনালির ক্ষতি করে। পাশাপাশি দূষিত বাতাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও প্রভাব ফেলে। ফলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে সাধারণ ভাইরাসজনিত সংক্রমণ থেকেও নিউমোনিয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীপাবলির পর প্রতি বছরই দূষণের কারণে এমন পরিস্থিতি দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়। আকাশ হেলথকেয়ারের সিনিয়র কনসালট্যান্ট এবং রেসপিরেটরি অ্যান্ড স্লিপ মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক অক্ষয় বুধরাজা জানিয়েছেন, বর্তমানে তাঁর কাছে নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শিশুদের আসার সংখ্যা বাড়ছে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

চিকিৎসকদের পরামর্শ, তিন দিনের বেশি কাশি হলে বিষয়টিকে সাধারণ ঠান্ডা ভেবে এড়িয়ে যাবেন না। রাতে ঘুমানোর সময় শ্বাস নেওয়ার ক্ষেত্রে সিটি বাজানোর মতো শব্দ হওয়া কিংবা শ্বাস নিতে অসুবিধা হওয়াও বিপদের ইঙ্গিত হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ঘরোয়া টোটকায় ভরসা নয়

অনেকেই কাশি বা সর্দি হলে আদা চা, গরম জলের ভাপ কিংবা বাড়িতে আগে থেকে থাকা অ্যান্টিবায়োটিক খেতে শুরু করেন। কিন্তু চিকিৎসকদের মতে, নিউমোনিয়ার ক্ষেত্রে এ ধরনের ঘরোয়া পদ্ধতির উপর নির্ভর করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া পুরনো অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। এতে শারীরিক সমস্যা আরও বাড়তে পারে এবং সঠিক চিকিৎসা শুরু হতেও দেরি হতে পারে।

নিজেকে রক্ষা করতে কী করবেন

বাইরে যাওয়ার আগে বাতাসের গুণমান পরীক্ষা করে নিন এবং ঘন ধোঁয়াশার দিনে সকালের হাঁটাচলা এড়িয়ে চলুন, কারণ সকালে দূষণের মাত্রা সবচেয়ে বেশি থাকে। একটি ঢিলেঢালা কাপড়ের মাস্কের চেয়ে ভাল এন৯৫ মাস্ক মুখে রাখুন। 

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির