সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি দফতরে ফাইল ফেলে রেখে দিনের পর দিন কাজ আটকে রাখার দিন শেষ! নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন না করলে এবার জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের। এমনকী, কাজ শেষ করতে অকারণে দেরি হলে শোকজের মুখেও পড়তে হতে পারে তাঁদের। সরকারি কাজে গতি আনতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিজ্ঞপ্তি জারি করে নতুন ‘শাস্তি’র কথা জানাল নবান্ন।

পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩-কে সামনে রেখেই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সমস্ত সরকারি দফতরে যত দ্রুত সম্ভব নতুন নিয়ম কার্যকর করতে হবে। কোনও কাজের দায়িত্ব পাওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে তা সম্পন্ন করা বাধ্যতামূলক। অযথা দেরি বা কাজ ফেলে রাখার কোনও সুযোগ থাকবে না। সরকারি দফতরের কাজে গতি আনতে আগেও একাধিক নিয়ম চালু হয়েছে। কিন্তু এবার সেই বিধি আরও কঠোর করার পথে হাঁটল নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বারবার প্রশাসনিক কাজকর্মে গতি আনার বার্তা দিয়েছেন। তাঁর নির্দেশ, কোনও দফতরেই যেন কাজের ক্ষেত্রে গাফিলতি না থাকে।

আরও পড়ুন: রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনও কাজ শেষ না হলে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিককে শোকজ করতে পারবেন দফতরের প্রধান। শোকজের নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে হবে। সেই জবাব খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। প্রয়োজনে সার্ভিস রুল মেনেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া প্রতি মাসের ১০ তারিখকে কাজের অগ্রগতি পর্যালোচনার নির্দিষ্ট দিন হিসেবে ধার্য করা হয়েছে। ওই দিন বিভিন্ন দফতরের কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখা হবে। কোনও ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যসচিবের নির্দেশ, দেরি না করে দ্রুত সমস্ত দফতরে এই ব্যবস্থা চালু করতে হবে। 

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন