কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর বিসর্জন ঘিরে আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। সামান্য বচসা থেকে শুরু হওয়া বিবাদের পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে, তা কল্পনাও করতে পারেননি কেউ। বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে প্রাণ হারালেন ২৮ বছরের এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুনের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।

 ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার লোকপুর পাড়ায়। মৃতের নাম আদিত্য ভকত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লোকপুর পাড়ায় কালীপ্রতিমার বিসর্জন উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বন্ধুর আমন্ত্রণে তাতে যোগ দিতে গিয়েছিলেন আদিত্য। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন দুই দলের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়া হলেও বিসর্জন শেষে ফের বিবাদ বাধে। সেই সময় প্রায় ১০ জন যুবক আদিত্যকে ঘিরে ধরে দফায় দফায় মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় কোপানোর পাশাপাশি মাথার পিছনেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

লোকপুরের ভক্তপাড়ার বাসিন্দা আদিত্য কয়েক মাস আগেই নদিয়ার কল্যাণীতে বিয়ে করেছিলেন। কালীপুজো উপলক্ষে বাড়িতে এসেছিলেন তিনি। এলাকায় ফুটবল খেলোয়াড় হিসেবেও পরিচিতি ছিল তাঁর। ঘটনায় সুরাজ রোসা-সহ তিনজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক নীলাদ্রি দানা। পুরনো কোনও শত্রুতা, নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরএসি টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির