আরএসি টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের টিকিট কেটেও গোটা বার্থ মিলবে কি না, তা নিয়ে সংশয়! কনফার্মড টিকিট না পেলে অনেকেই ভরসা রাখেন আরএসি-র উপর। কিন্তু সেই টিকিতেও পুরো ভাড়া দিয়েও মিলছে অর্ধেক বার্থ। দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থা নিয়ে যাত্রীদের একাংশের ক্ষোভ রয়েছে। এ বার সেই বিতর্কিত নিয়মে বদল আসতে পারে। ভারতীয় রেলে ‘রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন’ বা আরএসি ব্যবস্থা তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেল মন্ত্রক।

কেন বিতর্কে আরএসি ব্যবস্থা?

বর্তমান নিয়মে আরএসি টিকিটে দু’জন যাত্রীকে একটি সাইড-লোয়ার বার্থ ভাগ করে নিতে হয়। অর্থাৎ, দু’জনেরই টিকিটের জন্য পুরো ভাড়া দিতে হলেও প্রত্যেকে পান বার্থের অর্ধেক অংশ। ফলে বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় সমস্যায় পড়েন অনেকে। অপরিচিত দু’জন যাত্রীকে একই বার্থ ভাগ করে নিতে হওয়ায় অস্বস্তি ও মতবিরোধের পরিস্থিতিও তৈরি হয়। যাত্রীদের একাংশের প্রশ্ন, যখন সম্পূর্ণ বার্থ পাওয়া যাচ্ছে না, তখন পুরো ভাড়া কেন দিতে হবে?

কী বলছে সংসদের কমিটি?

গত ৪ ফেব্রুয়ারি সংসদে পেশ হওয়া একটি রিপোর্টে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)। আরএসি যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করে কমিটি। পাশাপাশি, যাঁরা পুরো বার্থ পাচ্ছেন না, তাঁদের ভাড়ার একাংশ ফেরত দেওয়ার সুপারিশও করা হয়। এর পরেই বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের অন্দরে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

কী বদল আসতে পারে?

রেল সূত্রে খবর, আরএসি ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হবে, নাকি এই টিকিটে যাতায়াত করা যাত্রীদের ভাড়ায় ছাড় দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। দু’টি সম্ভাবনাই বিবেচনায় থাকতে পারে। তবে রেলের তরফে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার এবং নতুন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার শ্রেণিতে আরএসি ব্যবস্থা রাখা হয়নি। সেখানে যাত্রীদের শুধুমাত্র কনফার্মড বার্থ দেওয়া হচ্ছে। ফলে আগামী দিনে অন্যান্য ট্রেনেও আরএসি ব্যবস্থা নিয়ে কী সিদ্ধান্ত হয়, সে দিকেই নজর রেলযাত্রীদের।

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির