চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি নার্সিং হোমের চরম গাফিলতি ও অব্যবস্থায় মৃত্যু সদ্যোজাতের। হাসপাতালের অব্যবস্থা ও চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত শিশুর বাবা-সহ পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে নদিয়ার নবদ্বীপে তৈরি হয়েছে উত্তেজনা।

মৃত শিশুর বাবা রুদ্রপ্রসাদ সাহার অভিযোগ, চলতি সপ্তাহের সোমবার বিকেল পাঁচটা নাগাদ প্রসবের জন্য স্ত্রী ঈশিকা ধরকে মতিরায়ের বাঁধ রোড এলাকার ওই নার্সিং হোমে ভর্তি করানো হয়। চিকিৎসক কে পি দাসের তত্ত্বাবধানে রাত ১০টা ১৩ মিনিটে সন্তানের জন্ম দেন ঈশিকা। পরিবারের দাবি, জন্মের পর মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ ছিল। এমনকি পরদিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থায় কোনও অস্বাভাবিকতা ছিল না। এর পরেই নার্সিং হোম থেকে পরিবারকে ফোন করে জানানো হয়, শিশুকে খাওয়ানোর সময় তার শ্বাসনালীতে খাবার আটকে গিয়েছে। রুদ্রপ্রসাদবাবুর দাবি, সেই সময় সেখানে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। আয়ারাই পাম্পের সাহায্যে শিশুটির চিকিৎসার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে প্রতাপনগর এবং পরে অক্সিজেনের সাহায্যে শিশুটিকে হীরামণি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা জানান, সদ্যোজাতের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরিবারের দাবি, এর পর শিশুটির মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বাঁচানো যায়নি। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টো ১০ মিনিটে মৃত্যু হয় শিশুটির। শিশুটির দিদা রাখি ধর জানান, এটি তাঁর মেয়ের প্রথম সন্তান। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর এমন পরিণতিতে গোটা পরিবার ভেঙে পড়েছে। নার্সিং হোমের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন রুদ্রপ্রসাদবাবু। তাঁর দাবি, ওই প্রতিষ্ঠানে নিয়মশৃঙ্খলা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোর অভাব রয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন মৃত শিশুর পরিজনেরা। থানায় বিষয়টি জানানো হলে পুলিশ তাঁদের প্রথমে শিশুর শেষকৃত্য সম্পন্ন করার পর পরদিন থানায় আসতে বলে বলে পরিবারের দাবি। দু’পক্ষের বক্তব্য শুনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগের বিষয়ে নার্সিং হোম কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে