স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটি ‘সংস্কৃতি’র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট দাবি, ‘বিগত সরকার ডিএ দিত না, তাই ছুটি বরাদ্দ করেছিল। কিন্তু আমাদের সরকার ডিএ দেবে, সমস্ত সুযোগ সুবিধা দেবে। কিন্তু ছুটি কমাতে হবে। সরকারি অফিসে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’ সেই মতো অর্থ দফতরের সচিবকে ছুটি সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগামী বছর থেকেই কমতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটি। এর মাঝেই এবার বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ। সরকারি কর্মচারীদের মতোই স্কুল শিক্ষক-শিক্ষিকাদের ছুটি কমানোর কথা ভাবছে পর্ষদ। সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি ছুটি উপভোগ করেন শিক্ষক-শিক্ষিকারা। গরমের ছুটি, পুজোর ছুটি থাকে লম্বা। এতে স্কুলে পঠন-পাঠন ঠিকভাবে হয় না। পুজোর ছুটিতে দীর্ঘদিন স্কুলে না আসায় অনেক পড়ুয়ার মধ্যে পড়াশোনায় অনীহা তৈরি হয়। শুধু তাই নয়, ছুটির আগে শেখানো বিষয়গুলি অনেক সময় তাদের ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। স্কুল খোলার পর নতুন করে পড়াশোনার পুরনো ধারায় ফিরতে অনেকেরই সমস্যা হয়। পুজোর ছুটির পর পরই থাকে পরীক্ষা, তাতে বিস্তর সমস্যা হয় পড়ুয়া ও শিক্ষক-দের মধ্যে। এই পরিস্থিতিতে পুজোর ছুটির সময়সীমা খানিকটা কমলে, তাতে পড়ুয়াদের উপর ইতিবাচক প্রভাব পড়বে, এমনটাই চিন্তাভাবনা পর্ষদের। গরমের ছুটিও অনেকটা কমানো যায় কিনা চিন্তাভাবনা শুরু হয়েছে।

আরও পডুন: রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

সরকারি দফতরে ছুটির সংখ্যা ৫২। স্কুলের ক্ষেত্রে সেই সংখ্যা ৬৫। মুখ্যমন্ত্রী আগেই সরকারি অফিসে ছুটির সংখ্যা ৪০ নামিয়ে আনতে বলেছেন। সেই পথে হেঁটেই মধ্যশিক্ষা পর্ষদও কী ছুটি কমিয়ে দেওয়ার প্রস্তাব দেবে? সূত্রের খবর, বিষয়টি নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে আলোচনা করতে চায় পর্ষদের কর্তারা। তারপরেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা