নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ইতিমধ্যেই পরিচিত তিনি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর রাজপথে আন্দোলন করে নজর কেড়েছিলেন। তবে এবার রাজনৈতিক অবস্থানের পাশাপাশি নিজের ব্যক্তিগত পরিচয় নিয়েও স্পষ্ট বার্তা দিলেন AISA-র প্রেসিডেন্ট নেহা বোরা। জানিয়ে দিলেন, নিজেকে নারী বলে মনে করেন না তিনি। বরং তাঁর লিঙ্গপরিচয় ‘নন-বাইনারি’। সেই কারণেই নিজের নামের পাশে ‘She/Her’-এর পরিবর্তে ‘They/Them’ সর্বনাম ব্যবহার করেন নেহা। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে লিঙ্গপরিচয় এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে।

এক সাক্ষাৎকারে নিজের লিঙ্গপরিচয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন নেহা বোরা। তাঁর কথায়, অনেকেই তাঁকে ‘ছাত্রনেত্রী’ বা ‘সভানেত্রী’ বলে সম্বোধন করেন। কিন্তু এই ধরনের সম্বোধনের পিছনে লিঙ্গপরিচয় সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে বলেই মনে করেন তিনি। কারণ নিজেকে নারী হিসেবে পরিচিত করতে চান না নেহা। ইংরেজিতে তাঁর নামের পাশে অনেক সময় ‘She’ লেখা হলেও, তিনি ‘They/Them’ সর্বনাম ব্যবহার করেন। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ছাত্রনেত্রী বা সভানেত্রী বলে সম্বোধন করা হলে তাঁর কেমন লাগে? উত্তরে নেহা জানান, এমন ঘটনা প্রায়ই ঘটে। বিষয়টির সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন তিনি। কখনও তাঁকে ‘She’ বলা হয়, আবার ভুল বুঝতে পেরে কেউ কেউ নিজেদের সংশোধনও করেন। নন-বাইনারি মানুষের জীবনে সর্বনামের গুরুত্ব বুঝতে অনেকেরই সময় লাগে বলে মনে করেন তিনি। নিজের পরিচয়কে সামনে আনার বিষয়টিকে শুধুমাত্র ব্যক্তিগত পছন্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না নেহা। তাঁর মতে, এর সঙ্গে রাজনৈতিক অবস্থানও জড়িয়ে রয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, কথা বলার সময় বা সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও নিজের পরিচয় স্পষ্ট করে দেন। তাঁর কথাতেই একটি প্রতিবেদনে ‘Woman’ শব্দের পরিবর্তে ‘Person’ লেখা হয়েছিল। নেহার বক্তব্য, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির মতো নিজের লিঙ্গপরিচয়ের বিষয়টিও তাঁর কাছে রাজনৈতিক। এই পরিচয়কে সকলের কাছে সহজ ও স্বাভাবিক করে তোলা তাঁর লক্ষ্য। সেই কাজে কিছুটা সফল হয়েছেন বলেও মনে করেন তিনি। তবে সবকিছু যে তাঁর নিয়ন্ত্রণে নেই, সে কথাও স্বীকার করেছেন।

কী এই নন-বাইনারি পরিচয়?

সাধারণভাবে সমাজে লিঙ্গপরিচয়কে নারী ও পুরুষ এই দুই ভাগে দেখা হয়। ইংরেজিতে এই ধারণাকে বলা হয় ‘জেন্ডার বাইনারি’। কিন্তু যাঁরা নিজেদের শুধুমাত্র নারী বা পুরুষ, কোনও পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ মনে করেন না, তাঁদের অনেকেই নন-বাইনারি পরিচয় ব্যবহার করেন। এই পরিচয়ের ক্ষেত্রে সর্বনামের গুরুত্বও বিশেষ। সাধারণত পুরুষের ক্ষেত্রে ‘He/Him’ এবং নারীর ক্ষেত্রে ‘She/Her’ ব্যবহার করা হয়। কিন্তু নন-বাইনারি পরিচয়ের অনেক মানুষ নিজেদের জন্য ‘They/Them’ সর্বনাম পছন্দ করেন। নেহা বোরাও সেই পরিচয়েই নিজেকে প্রকাশ করতে চান।

ভারতের মতো দেশে লিঙ্গপরিচয়ের এই বৈচিত্র্য নিয়ে সচেতনতা এখনও অনেকটাই সীমিত। নারী ও পুরুষের প্রচলিত পরিচয়ের বাইরে যাঁরা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে পরিচিত করতে চান, তাঁদের পছন্দ ও সর্বনামকে সম্মান করার প্রয়োজনীয়তা নিয়েই নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নেহা বরার স্পষ্ট অবস্থান রাজনৈতিক পরিসরের বাইরেও ব্যক্তিস্বাধীনতা ও পরিচয়ের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২