পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

Share:

নিজস্ব প্রতিনিধি:  কিছুদিন আগেই ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে  বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে যাত্রীবাহী ট্রেনকে নিশানা করার পরিকল্পনা ছিল বলেই সন্দেহ করা হয়েছিল। সেই বিস্ফোরণকাণ্ডের তদন্তে এবার সামনে এল পাকিস্তান যোগ। এই ঘটনায় পঞ্জাব থেকে এক যুবক ও এক যুবতীকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ বাহিনী। পুলিশের দাবি, ধৃত যুবতীর সঙ্গে পাকিস্তানের দুই হ্যান্ডলারের যোগাযোগ ছিল। শুধু তাই নয়, এই বিস্ফোরণের ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মেহেকদীপ কৌর (২১) এবং দেবিন্দর সিং (২২)। দু’জনই পঞ্জাবের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, পাকিস্তানের দুই হ্যান্ডলার ‘চাচা’ এবং ‘শাহ’-এর সঙ্গে যোগাযোগ ছিল মেহেকদীপের। রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য তাঁকে টাকা দেওয়া হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, ধৃত  মেহেকদীপের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের আশ্রয় দেওয়া, মোটরবাইক সরবরাহ করা এবং বিস্ফোরণস্থলে পৌঁছে দিতে সাহায্য করার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন: ১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রামসিংহপুরের কাছে অনুপগড়-সুরতগড় রেললাইনে বিস্ফোরণ ঘটে। রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ হওয়া ওই বিস্ফোরণে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেলপথ। বিস্ফোরণের জেরে প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়েছিল।  বিস্ফোরণের মাত্র ৭৫ মিনিট আগেই ওই রেললাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন যায়। ফলে সামান্য সময়ের ব্যবধানে বড়সড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।  এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, এই বিস্ফোরণের নেপথ্যে থাকা সম্পূর্ণ নেটওয়ার্কের সন্ধান পাওয়া। পাকিস্তান থেকে কীভাবে নির্দেশ ও অর্থ আসছিল, কারা অস্ত্র সরবরাহ করেছিল এবং এই ষড়যন্ত্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক