১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

Share:

নিজস্ব প্রতিনিধি: রামায়ণের কাহিনি এবার বক্স অফিসেও যেন মহাকাব্যিক সাফল্যের গল্প মিলেছে! মুক্তির পর থেকেই দর্শকদের উন্মাদনা, আর তার প্রতিফলন দেখা যাচ্ছে আয়ের অঙ্কে। মাত্র ১০ দিনের বিশ্বজুড়ে ১২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। দ্বিতীয় সপ্তাহের শনিবারে ফের একবার বড়সড় লাফ দিয়েছে ছবির ব্যবসা। শুধু তাই নয়, একই সময়ের বক্স অফিস পরিসংখ্যানের নিরিখে রণবীরের আগের ছবি ‘অ্যানিম্যাল’-কেও পিছনে ফেলে দিয়েছে এই পৌরাণিক ছবি। আন্তর্জাতিক বাজারেও ছবির দাপট অব্যাহত।

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দশম দিনে অর্থাৎ শনিবার ভারতে ছবিটি নেট ৭২.৯০ কোটি টাকার ব্যবসা করেছে। আগের দিন শুক্রবারের তুলনায় আয় বেড়েছে ৫১.৬ শতাংশ। এর ফলে ভারতে ছবির মোট নেট আয় পৌঁছেছে ৬৮৫.৬০ কোটি টাকায়। অন্যদিকে, দেশের বাজারে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৮১৯.৫০ কোটি টাকা। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৪০৮.৫০ কোটি টাকা। সব মিলিয়ে ১০ দিনে ছবির বিশ্বজোড়া গ্রস কালেকশন (Worldwide gross collection) ১,২২৮ কোটি টাকা। হিন্দি ভাষায় এই ছবি সবথেকে বেশি আয় করেছে। দশম দিনে শুধুমাত্র হিন্দি ভাষা থেকে আয় হয়েছে ৫৩.৭৫ কোটি টাকা। কন্নড় ভাষা থেকে আয় করেছে ৫.৪০ কোটি টাকা। তামিল ও মালয়ালম ভাষা থেকে আয় করেছে ৪.৭৫ কোটি টাকা করে। অন্যদিকে, তেলুগু ভাষা থেকে আয় করেছে ৪.২৫ কোটি টাকা। এখনও পর্যন্ত ভারতে ছবির মোট নেট আয়ের ৭৬.৯ শতাংশই এসেছে হিন্দি ভাষা থেকে। যার পরিমাণ ৫২৭.২৫ কোটি টাকা।

আরও পড়ুন: হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রণবীর কাপুরের কেরিয়ারের অন্যতম সফল ছবি ‘অ্যানিম্যাল’। কিন্তু বক্স অফিসে নতুন ছবি সেই পুরনো রেকর্ডকেও পিছনে ফেলছে। দশম দিনে ভারতে ‘অ্যানিম্যাল’ নেট ৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল। সেখানে ‘রামায়ণ’-এর দশম দিনের আয় ৭২.৯০ কোটি টাকা। অর্থাৎ একই দিনের আয়ের নিরিখে প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে নতুন ছবি। ‘অ্যানিম্যাল’-এর দশ দিনের বিশ্বজোড়া গ্রস কালেকশন ছিল ৭১৭.৩০ কোটি টাকা। সেখানে ‘রামায়ণ’ ইতিমধ্যেই ১,২২৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী। ভারতীয় মহাকাব্য রামায়ণকে আধুনিক সিনেমার পর্দায় তুলে ধরার এই বড় বাজেটের আয়োজন দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহেও যেভাবে ছবির ব্যবসা বাড়ছে, তাতে আগামী দিনে বক্স অফিসের অঙ্ক কোথায় গিয়ে পৌঁছয়, এখন সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে