এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি:  সামনেই রয়েছে বিয়ের মরশুম। সোনার দোকানগুলিতে এবার উপচে পড়বে ভিড়। তবে দাম নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। বিয়ের জন্য সোনা কেনাকাটা করার পরিকল্পনা থাকলে ছুটির দিনে বাজারে যাওয়ার আগে একবার জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতনের প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। রবিবার (১৫ নভেম্বর) কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে ২৪, ২২ ও ১৮ ক্যারেট সোনার দাম বেশ কিছুটা কমেছে। তবে কলকাতায় কত টাকায় বিকোচ্ছে সোনালি ও রুপোলি ধাতু। একনজরে দেখে নিন আজকের বাজারদর। 

চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ৪.৫ শতাংশ কমেছে। গত জুন মাসের পর এক সপ্তাহে এত বড় পতন দেখা যায়নি। তারই প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। রবিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ  ৩৬ হাজার ৮৯০ টাকা। শনিবার দাম ছিল ১ লক্ষ ৪০ হাজার ২৭০ টাকা। অর্থাৎ একদিনে দাম কমেছে ৩ হাজার ৩৮০ টাকা। আজ ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৪৮৩ টাকা। শনিবার যে দাম ছিল ১ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম করেছে ৫ হাজার ১১৭ টাকা।  আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২  হাজার ৬৬৮ টাকা। শনিবার যে দাম ছিল ১ লক্ষ ৩ হাজার ২২০টাকা । অর্থাৎ ১৮ ক্যারেট সোনার দাম ৫৫২টাকা কমেছে। অন্যদিকে ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম প্রতি কেজিতে ১ লক্ষ ৭৬ হাজার ৭২০ টাকা। কলকাতায় শনিবার এক কেজি রুপোর দাম  ছিল ১ লক্ষ ৮২ হাজার ৮২৫ টাকা।  অর্থাৎ রুপোর দামেও হয়েছে উল্লেখযোগ্য পতন। রবিবার কলকাতায় ৬ হাজার ১০৫ টাকা কমেছে রুপোলি ধাতুর দাম। 

আরও পড়ুন:  রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

তবে, প্রকাশিত এই দর মূলত বাজারের নির্দেশক মূল্য। গয়না কেনার সময়ে এর সঙ্গে ৩ শতাংশ পণ্য ও পরিষেবা কর (জিএসটি), মজুরি এবং নকশা তৈরির খরচ যুক্ত হতে পারে। তাই স্বাভাবিক ভাবে দোকান থেকে গয়না কেনার পর  দাম কিছুটা বেশি হবে। তাই কেনাকাটা করার আগে দোকানের মজুরি, নকশা তৈরির খরচ কোথায় কমবেশি সেটা জেনে গহনা কেনা হবে বুদ্ধিমানের কাজ। তাতে অনেকটা টাকা সাশ্রয় হতে পারে। 

 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক