ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। গত ১২ নভেম্বর ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল চিনের যুদ্ধবিমান! এমনটাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১২ নভেম্বর সিকিমে আচমকাই ঢুকে পড়েছিল চিনের একটি যুদ্ধবিমান। সেই যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনা বারবার নিষেধ করলেও শোনেনি, বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতীয় আকাশসীমায় এসে ২০-২৫ মিনিট ধরে চক্করও কেটেছিল ওই যুদ্ধবিমান। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনা (আইএএফ) ১২ নভেম্বর সকাল ৮টার দিকে সিকিমের আকাশে প্রায় ২৫,০০০ ফুট উচ্চতায় যুদ্ধবিমানটিকে শনাক্ত করে। তখনই ভারতের তরফে চিনের যুদ্ধবিমানটিকে নিজেদের ভূখণ্ডের দিকে চলে যেতে বলা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করে টানা ২০-২৫ মিনিট ভারতীয় আকাশসীমাতেই ছিল যুদ্ধবিমানটি। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় বায়ুসেনার তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

আরও পডুন: পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, সতর্কবার্তা সত্ত্বেও চিনের যুদ্ধবিমানটি ওই এলাকায় চক্কর কাটতেই থাকে। এই ঘটনাটি উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ ভারতের ওই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে শিলিগুড়ি করিডর যা ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে তার উপর নজরদারি চালানো যায়। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, চিনের যুদ্ধবিমানটি ইচ্ছাকৃতভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে সিকিমে এসেছিল। নাকি এটি নিছক একটি ভুল পদক্ষেপ! বিষয়টি বিয়ে ভারতের বিদেশমন্ত্রকের তরফেও কিছুই জানানো হয়নি। তেমনই বেজিং গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেনি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সন্দেহ, সিকিমে প্রবেশ করা যুদ্ধবিমানটি অত্যাধুনিক। তার সাহায্যে নজরদারিও চালানো যায়। এখন চিনের মূল উদ্দেশ্যে কী ছিল সেটাই বোঝা যাচ্ছে না।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের