ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি:   দিদিদের কাছে ভাইরা একটু বেশি কাছের হয়। অনেকের কাছে বড় দিদি যেন দ্বিতীয় মা। ভাইয়ের বিপদে তাই সবার আগে ঢাল হয়ে দাঁড়ান তাঁরাই। ভাইয়ের গায়ে আঁচড় লাগলে যাঁদের বুক কেঁপে ওঠে। সেই ভাইকে বাঁচাতেই শেষ পর্যন্ত নিজের প্রাণ বিসর্জন দিলেন এক দিদি। রাস্তার কয়েকটি যুবকের হাত থেকে ভাইকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন ৩৫ বছরের পূজা। কয়কজন যুবকের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে মহিলার। এই অপ্রত্যাশিত মৃত্যু যেন হার মানিয়ে দিল দিদি-ভাইয়ের নিখাদ ভালবাসাকেও। ঘটনা সামনে আসার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  

ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের লোনি বর্ডার থানা এলাকার ইন্দ্রাপুরি কলোনির ডি-ব্লকে। মৃত মহিলার নাম পূজা। তাঁর বিয়ে হয়েছিল দাদরির বাসিন্দা নরেন্দ্রর সঙ্গে। মহিলার দুই মেয়েও রয়েছে। ভাইফোঁটা উপলক্ষে বাপের বাড়িতে এসেছিলেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (১৪ নভেম্বর) রাতে পূজার ভাই আমন বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে বসেছিলেন। সেই সময় অন্য একটি গলির কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বচসা থেকে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ওই যুবকেরা আমনকে মারধর করে এবং আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আঘাত করে জখম করে। ভাইয়ের উপর হামলার খবর পেয়ে চুপ করে বসে থাকেননি পূজা। মামাতো ভাই অমিত এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে অভিযোগ জানাতে পৌঁছন তিনি। কিন্তু সেখানে দুই পক্ষের মধ্যে ফের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময়ই পূজাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলি লাগায় গুরুতর জখম হন তিনি। 

আরও পড়ুন: আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

আহত হওয়ার পরেই পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে দিল্লির জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পূজার পরিবারের সদস্যরা। তাঁরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজিয়াবাদের ডেপুটি পুলিশ কমিশনার (গ্রামীণ) সুরেন্দ্র নাথ তিওয়ারি জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল। ফরেনসিক দলও নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ