টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছটপুজোর আয়োজন পরিদর্শনে গিয়ে আচমকাই বিক্ষোভের মুখে পড়লেন এনসিপিআই সাংসদ মালা রায়। শুনতে হল ‘চোর চোর’ স্লোগান। টালিগঞ্জে তাঁকে ঘিরে স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখাতে থাকেন একদল বিক্ষোভকারী। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। তবে এত কিছু হলেও  ঘটনাস্থল ছেড়ে যেতে নারাজ সাংসদ। বরং সেখানেই বসে থেকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনওভাবেই সেখান থেকে সরবেন না। একইসঙ্গে এলাকায় দখলদারির রাজনীতি চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। 

রবিবার (১৫ নভেম্বর), ঘটনার সূত্রপাত ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনকে কেন্দ্র করে। জানা গিয়েছে, টালিগঞ্জের একটি মাঠে পৌঁছতেই মালা রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, ছটপুজোর প্রস্তুতি শান্তিপূর্ণভাবেই চলছিল। সেখানে সাংসদের উপস্থিতি এবং হস্তক্ষেপের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। 

অন্যদিকে, বিক্ষোভের মুখেও নিজের অবস্থানে অনড় থাকেন মালা রায়। ঘটনাস্থলেই বসে পড়েন তিনি।  ফলে ছটপুজোর প্রস্তুতিকে কেন্দ্র করে শুরু হওয়া পরিস্থিতি ক্রমেই রাজনৈতিক সংঘাতের চেহারা নেয়। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন মালা রায়। ওই দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক। আর সেই কারণেই মালার দলবদল নিয়ে তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানা যাচ্ছে।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ