‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বলাগড়ে তোলাবাজির অভিযোগ ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। একদিকে, নিজের নাম করে তিন লক্ষ টাকা তোলার অভিযোগ তুলে কড়া অবস্থান নিয়েছেন বলাগড়ের বিজেপি বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। অন্যদিকে, মগড়ার এক বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসতেই পাল্টা মন্ত্রীর ভাইয়ের দিকে আঙুল তুলেছেন ওই নেতা। এবার সুমনার স্পষ্ট বার্তা, তোলাবাজির অভিযোগে নিজের পরিবারের কেউ জড়িত থাকলেও তাঁকে রেয়াত করা হবে না। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

সুমনা সরকার জানিয়েছেন, কয়েক দিন আগে তাঁর নাম ব্যবহার করে তিন লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। বলাগড় বিধানসভা এলাকায় এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শুধু বিরোধী দলের নেতা বা কর্মী নন, তাঁর পরিবারের কোনও সদস্যের বিরুদ্ধেও যদি তোলাবাজির অভিযোগ ওঠে, তা হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান। পাশাপাশি, সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, কেউ তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে সরাসরি তাঁকে যেন বিষয়টি জানানো হয়। কিন্তু হঠাৎ কেন তোলাবাজি নিয়ে এতটা সরব হলেন মন্ত্রী? সুমনার বক্তব্য, তিনি বরাবরই এই বিষয়ে সতর্ক করে আসছেন। সাধারণ মানুষকে সচেতন করতেই বারবার এমন বার্তা দেন তিনি।

আরও পড়ুন: ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

উল্লেখ্য, কয়েক দিন আগেই মগড়ার এক ব্যবসায়ী বিজেপি নেতা সন্দীপ সাধুখাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন। সন্দীপ হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উল্টে সুমনা সরকারের ভাই বাবন সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন ওই বিজেপি নেতা। সন্দীপের দাবি, বিধানসভা নির্বাচনের আগে সুমনার ভাই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এসআইআর পর্বে বিজেপি কর্মীদের মারধরের ঘটনাতেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, বলাগড় বিধানসভা এলাকায় তোলাবাজির কারবার চলছে বাবন সরকারের নেতৃত্বেই। অথচ বিধায়ক নিজে সমাজমাধ্যমে তোলাবাজির বিরুদ্ধে সরব হচ্ছেন। সেই প্রেক্ষিতেই সুমনার সাম্প্রতিক মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই বিতর্কে শাসকদলকে কটাক্ষ করেছে বিরোধীরাও। হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক এলাকার তৃণমূলের কনভেনার অসিত মজুমদারের বক্তব্য, একদিকে বিধায়ক দলের এক সম্পাদকের বিরুদ্ধে তোলাবাজির কথা বলছেন, অন্যদিকে সেই সম্পাদক অভিযোগ করছেন বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে। দলের রাজ্য সভাপতিও বিষয়টি স্বীকার করে নিচ্ছেন বলে দাবি করেন তিনি। তাঁর কটাক্ষ, তোলাবাজি যে হচ্ছে, তা এই ঘটনাতেই স্পষ্ট।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া