‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত সরকার আদিবাসীদের শুধুমাত্র ভোটব্য়াঙ্কের স্বার্থে ব্যবহার করেছে। কোনও কাজ না করে আদিবাসীদের বঞ্চিত করেছেন, তাদের সঙ্গে প্রতারণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার বীরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই আদিবাসীদের উদ্দেশ্যে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এবার থেকে সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে। কাউকে বঞ্চিত করা হবে না।’ এদিন জনসভার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। সভায় যোগ দিতে যাওয়ার আগে বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন তিনি।

বেলপাহাড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজ শুধু পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিলাম। আমাদের সরকার সমস্ত আদিবাসীকে জমির অধিকার দেবে। এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েকদিন আগেই বন, ভূমি ও আদিবাসী দফতরের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। চিন্তা করবেন না। আগের সরকার আদিবাসীদের নাম করে ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল। কিন্তু এই সরকারের আমলে একটাও ভুয়ো এসসি, এসটি সার্টিফিকেট দিতে দেওয়া হবে না। আমরা ৭০টা ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করেছি। পাশাপাশি শবরদের জন্য আলাদা একটি প্রকল্প চালু করছি আমরা।’

আরও পডুন: ২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগের মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের সঙ্গে হাত মেলানোর সময় গ্লাভস পড়েছিলেন। যারা আদিবাসী নয় তাঁদের ভুয়ো এসসি সার্টিফিকেট দিয়েছিলেন। কিন্তু এবার আর হবে না। কাউকে ভুয়ো সার্টফিকেট দেওয়া হবে না। আপনারা জানেন আদিবাসী সমাজ থেকে রাষ্ট্রপতি করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। কিন্তু তৃণমূল ওনাকে অপমান করত। মমতা বন্দ্য়োপাধ্যায় অপমান করেছিলেন রাষ্ট্রপতিকে।’ এদিন ঝাড়গ্রামে মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। যার জন্য খরচ হয়েছে মোট ২৫৪ কোটি টাকা।

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের